ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে বার্ষিক ইমাম সমাবেশ

কাউখালীতে বার্ষিক ইমাম সমাবেশ


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর ২০২৫


কাউখালীতে বার্ষিক ইমাম সমাবেশ

পিরোজপুর: কাউখালীতে শনিবার (২৯ নভেম্বর) বেলা এগারোটায় বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি কাউখালী উপজেলা শাখার আয়োজনে কাউখালী সরকারি ডিগ্রী কলেজের হলরুমে বার্ষিক ইমাম সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি কাউখালী উপজেলা শাখার সভাপতি মাওলানা শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পিরোজপুর ২ আসনের জামাত ইসলাম মনোনীত প্রার্থী আল্লামা ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব শামীম সাঈদী।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় ইমাম সমিতি পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা মুফতি আব্দুল হালিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় ইমাম সমিতি পিরোজপুর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা সিদ্দিকুল ইসলাম, পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন, কাউখালী উপজেলা শাখার জাতীয় ইমাম সমিতির উপদেষ্টা কাউখালী উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন জাতীয় ইমাম সমিতি কাউখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক।
সমাবেশে প্রধান অতিথি আলহাজ্ব শামীম সাঈদী বলেন, যারা আল্লাহকে ভয় পায় তারা কোন প্রকার অন্যায় করতে পারেনা। দুর্নীতির সাথে জড়িত হতে পারে না। আমাদের নবীর আদর্শ অনুসরণ করতে হবে। সৎ ও যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়া ঈমানের দায়িত্ব। স্বৈরাচারী ও অত্যাচারী সরকার আলেমদের হক কথা বলতে দেয়নি এখন হক কথা বলার সময় এসেছে। আল্লামা সাঈদীর প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে ইমাম ও মোয়াজ্জেমদের সমস্যার কথা সংসদে গিয়ে বলার সুযোগ করে দেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১৬:১৭   ৫৪ বার পঠিত  |