ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » এনজিওর ঋণের চাপে ব্যবসায়ীর আত্মহত্যা

এনজিওর ঋণের চাপে ব্যবসায়ীর আত্মহত্যা


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর ২০২৫


এনজিওর ঋণের চাপে ব্যবসায়ীর আত্মহত্যা


পটুয়াখালী:
এনজিও ঋণের জর্জরিত হয়ে দুমকির পীরতলা বাজারের ব্যবসায়ী ইলিয়াস খান(৪৫) নিজ বাসায় গড়ায় ওড়না পেচিয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছেন। শনিবার বিকালে দুমকির ঝাটারা গ্রামের খান বাড়িতে এই আত্মহত্যার ঘটনা ঘটে।
সূত্র জানায় দুমকির পিরতলা বাজারে জিহাদ স্টোর নামে স্বামী-স্ত্রী একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিল। প্রতিদিনের ন্যায় স্ত্রী তাসলিমা দোকানে আসলে স্বামী ইলিয়াস দুপুরের খাবার খেতে বাড়িতে যায়। খাবার খেয়ে রুমের দরজা আটকিয়ে গলায় ওড়না পেচিয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে। পরে পার্শ্ববর্তী লোকজন দেখে পুলিশকে খবর দিলে দুমকি থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
স্ত্রী তাসলিমা বেগম বলেন, কমপক্ষে ১৫ থেকে ২০ টা এনজিওর কিস্তি ছিল, সপ্তাহে শুক্রবার ব্যতীত প্রতিদিন দুই-তিনটা এনজিওর কিস্তি নিয়ে দুশ্চিন্তায় ভুগছিল এবং মানসিকভাবে ভেঙ্গে পড়েছিল। এছাড়া অন্য কোন কারণ দেখছিনা।
দুমকি থানার অফিসার ইনচার্জ ওসি তদন্ত মোঃ রফিকুল ইসলাম বলেন খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪৪:২৭   ১৭৯ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ