![]()
পটুয়াখালী: বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের চর মমিনপুর এলাকায় জাহাঙ্গীর বয়াতি নামের এক কৃষকের ১১ একর জমির তরমুজের চারা নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার(২৮নভেম্বর)দিবাগত গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা তাঁর জমিতে প্রবেশ করে এসব চারা নষ্ট করে যায়। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষক জাহাঙ্গীর।
স্থানীয় সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর বয়াতি মোট ১৩ একর জমিতে তরমুজের চারা রোপণ করেন। চারা গাছগুলো যখন বেশ ভালোভাবে বেড়ে উঠছিল, ঠিক তখনই দুর্বৃত্তরা তাঁর ১১ একর জমির চারা নষ্ট করে দেয়।
জাহাঙ্গীর বয়াতি বলেন,”সকালে ক্ষেতের পরিচর্যা করতে গিয়ে দেখি কে বা কারা সব চারা নষ্ট করে ফেলেছে। এতে আমার বড় ধরনের ক্ষতি হলো।”
ঘটনার পর শনিবার সন্ধ্যায় তিনি বাউফল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলেও জানান।
এ বিষয়ে জানতে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
এন/ আর
বাংলাদেশ সময়: ২২:১০:২৬ ১৩০ বার পঠিত | ● কৃষক ● চারা ● তরমুজ ● বাউফল