ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » নবীনগর স্বাস্থ্য সহকারীদের পুর্ণমিলনী

নবীনগর স্বাস্থ্য সহকারীদের পুর্ণমিলনী


মাহাবুব আলম লিটন,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর ২০২৫


নবীনগর স্বাস্থ্য সহকারীদের পুর্ণমিলনী

ব্রাহ্মণবাড়িয়া: নবীনগর উপজেলা স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের পুর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯/১১) মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে এ পুর্ণমিলনী অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া। অনুষ্ঠানটি উদ্বোধক করেন নবীনগর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান। সভাপতিত্ব করেন,নবীনগর উপজেলা স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ রকিব উদ্দিন খাঁন।

প্রধান অতিথি আর বক্তব্য বলেন-”আমরা যদি সুস্থ থাকতে চাই আমাদের সন্তানদেরও ভালো থাকতে হবে, তাই তাদের টিকা দিতে হবে। টাইফয়েড টিকা প্রদানে সারা বাংলাদেশের সপ্তম স্থান এবং চট্টগ্রাম বিভাগের তৃতীয় স্থান অধিকার করে, এবং এ টিকা দেওয়ার সনদ প্রদানে সারা দেশে প্রথম স্থান অধিকার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা। স্বাস্থ্য সহকারীদের গ্রেড প্রদানের ফাইল বর্তমানে সংস্থাপন মন্ত্রণালয় আছে। আশা করি আপনাদের দাবি দ্রুত সম্পূর্ণ হবে। তবে আপনারা ঐক্যবদ্ধ থেকে মানুষের জন্য কাজ করে যাবেন”।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ডা. মো. সাখাওয়াত হোসেন সহকারী পরিচালক সদর হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়া, ডা. মোহাম্মদ নিজাম উদ্দিন সরাইল উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা,ডা. মো. সাদেক মিয়া সিভিল সার্জন (অব.),ডা. জলিল কায়সার খোকন আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডা. মো. মকবুল হোসেন নাসিরনগর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডা. মো. হিমেল খান আখাউড়া উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডা. মো. সুমন ভূঁইয়া বিজয়নগর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডা. মো. মুস্তাফিজুর রহমান সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডা. আসাদুজ্জামান কসবা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মাহবুব আলম লিটন সাবেক সভাপতি নবীনগর প্রেসক্লাব,তানিয়া সুলতানা সভাপতি ব্রাহ্মণবাড়িয়া জেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন, মো. জসিম উদ্দিন সভাপতি বাঞ্ছারামপুর হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন, মানসুরা আক্তার স্বাস্থ্য সহকারী নবীনগর, লোকমান হোসেন স্বাস্থ্য সহকারী নবীনগর প্রমূখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:১৯:৩৯   ১৩৭ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ