ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
প্রচ্ছদ » চট্রগ্রাম » নাসিরনগরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

নাসিরনগরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া


খ.ম.জায়েদ হোসেন,নাসির নগর,(ব্রাহ্মণ বাড়ীয়া)
প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর ২০২৫


নাসিরনগরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

ব্রাক্ষণবাড়ীয়া: জেলার নাসির নগরে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) বাদ আসর নাসির নগর পিটিএ সুপার মার্কেটের বিএনপির অস্থায়ী কার্যালয়ে নাসির নগর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিনের তত্ত্বাবধানে আয়োজিত দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। নেতৃবৃন্দরা জানান, খালেদা জিয়ার সুস্থতা দেশের মানুষের প্রত্যাশা। তার রোগমুক্তি কামনায় প্রধান উপদেষ্টা ডঃ মোঃ ইউনুছ, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহাম্মেদ, জামায়াতে ইসলামীর আমীর ডঃ শফিকুল ইসলাম, এনসিপির প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম সহ আরো অনেক রাজনৈতিক দলের প্রধানরা বিবৃতি দিয়েছেন।

তার রোগমুক্তি কামনায় দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।

উল্লেখ্য, বিএনপির কেন্দ্রীয় ঘোষণার অংশ হিসেবে সারা দেশের মসজিদ মাদ্রাসা ও বিভিন্ন জায়গায় খালেদা জিয়ার সুস্হতার জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হচ্ছে।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) তিনি চিকিৎসাধীন রয়েছেন। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

এন, আর

বাংলাদেশ সময়: ২৩:১১:১৭   ১৪০ বার পঠিত  |