ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে ধানের শীষের উঠান বৈঠকে খালেদা জিয়ার জন্য দোয়া

কালীগঞ্জে ধানের শীষের উঠান বৈঠকে খালেদা জিয়ার জন্য দোয়া


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর ২০২৫


কালীগঞ্জে ধানের শীষের উঠান বৈঠকে খালেদা জিয়ার জন্য দোয়াগাজীপুর: কালীগঞ্জে বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত আরোগ্য কামনায় পবিত্র মিলাদ ও দোয়া মাহফিল এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ কালীগঞ্জ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে উপজেলার তুমলিয়া ইউনিয়নাধীন সোমবাজার ঈদগাহ্ মাঠে ৮নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল এবং উঠান বৈঠকঅনুষ্ঠিত হয়।

পরে গাজীপুর-৫ কালীগঞ্জ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

ওয়ার্ড বিএনপির সভাপতি হান্নান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মাষ্টার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, গাজীপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. খায়রুল আহসান মিন্টু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সোলেমান আলম, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তুমলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন আকন্দ, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল বাছেদ বাচ্চু, বিএনপি নেতা মো. নাজমুল হাই মামুন, সাধারণ সম্পাদক একেএম জাকির হোসেন, বিএনপি নেতা মোবারক হোসেন স্বপন, মো. মুঞ্জুর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সুমন, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আজাহার হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. রেজাউল করিম রানা, ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. গোলাম মস্তফা দেওয়ান, মো. হামিদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মো. আলম শেখ, মো. জান্নাতুল ফেরদৌস, যুবদলের সাবেক সভাপতি ডা. মো. সেলিম মাহমুদ, সদস্য মো. তাজুল ইসলাম, মো. ইব্রাহিম ভূইয়া রমজান, মো. তোফাজ্জল হোসেন, স্বেচ্ছাসেবক দলনেতা মো. আমজাদ হোসেন আঞ্জু,উপজেলা মহিলা দলের সহ-সভাপতি নাদিরা আক্তার রনি, উপজেলা জাসাস আহবায়ক নুরুল ইসলাম নুরুসহ তুমলিয়া ইউনিয়ন, বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পরিশেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত, বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত আরোগ্য কামনা এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনাসহ দেশবাসীর জন্য দোয়া করা হয়।

উঠান বৈঠকে বক্তাগণ আগামী জাতীয় নির্বাচনে গাজীপুর-৫ কালীগঞ্জ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির আহবায়ক সাবেক এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।

এন. আর

বাংলাদেশ সময়: ২৩:১৫:০৭   ৫৭ বার পঠিত  |         







ঢাকা থেকে আরও...


কালীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা
মধুখালীতে গাঁজাসহ ‘হাতকাটা রাজিব’ গ্রেপ্তার
সদরপুরে নারী দিবস উপলক্ষে আলোচনা সভা
দোহারে ইট ভাটায় পুড়ছে কৃষকের স্বপ্ন, কাটছে ফসলী জমি
ভূঞাপুরে জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে প্রার্থীতা ঘোষণা করলেন সেলিনা



আর্কাইভ