ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » পাইকগাছা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি পদে দুই প্রার্থীর লড়াই

পাইকগাছা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি পদে দুই প্রার্থীর লড়াই


আশরাফুল ইসলাম সবুজ,পাইকগাছা (খুলনা)
প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর ২০২৫


পাইকগাছা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি পদে দুই প্রার্থীর লড়াই

খুলনা: পাইকগাছা আইনজীবি সমিতির বার্ষিক নির্বাচন রোববার(৩০নভেম্বর)। নির্বাচনে সভাপতি পদে দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। অন্যান্য ১০ টি পদের প্রার্থীরা আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ৩০ নভেম্বর রোববার সকাল ১০ টা থেকে বেলা ২ টা পর্যন্ত আইনজীবী সমিতি মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচনে সভাপতি পদে বর্তমান সভাপতি এডভোকেট জিএম আব্দুস সাত্তার ও এডভোকেট প্রশান্ত কুমার মন্ডল প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ৭০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার মাধ্যমে সভাপতি নির্বাচিত করবেন। এর আগে ১০ টি পদের বিপরীতে কোন পদে একাধিক প্রার্থী না থাকায় সকল প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মো. আব্দুল মালেক ও মো. বেলাল উদ্দীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিএম আক্কাস আলী, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মো. একরামুল হক বিশ্বাস, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক কাজী সাইফুল ইসলাম, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মো. আমিনুল ইসলাম, লাইব্রেরী সম্পাদক রাশনা শারমিন আঁখি , ৩ জন সদস্য মো. আব্দুল মালেক, অনাদি কৃষ্ণ মন্ডল এবং মো. সাইফুদ্দীন। নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মোজাফফর হাসান। সহকারী নির্বাচন কমিশনার হলেন অবনী মোহন সানা ও শেখ বারিকুল ইসলাম।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:২৩:২৩   ১৮৭ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● নির্বাচনে ঐক্যের বার্তা তৌহিদুল ইসলামের, মনোনয়নে গুরুত্ব পাবে তৃণমূলের মতামত
● ঝিনাইদহে সাবেক স্বামীর হাতে নারী খুন
● ভেড়ামারায় সড়ক প্রশস্ত হলেও সরেনি বিদ্যুতের খুঁটি, দুর্ভোগে চালকেরা
● ভেড়ামারায় অবৈধ বালু-মাটি উত্তোলনবিরোধী অভিযানে জব্দ ৪ ব্যাটারি
● দর্শনায় মালবাহী ট্রেনে ডাকাতি, কুপিয়ে জখম চালক-সহকারী



আর্কাইভ