![]()
ব্রাহ্মণবাড়িয়া: নবীনগর-৫ আসন থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণপরিষদের মনোনীত প্রার্থী মো: নজরুল ইসলাম নজু নবীনগর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। রবিবার (৩০/১১)প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি।
গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক নজরুল ইসলাম নজু সুচনা বক্তব্যে বলেন, যুবকদের স্বাবলম্বিতার শক্তি দিয়ে এ উপজেলাকে বদলে দেব। যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করেই আমি একটি আধুনিক, উন্নত ও বেকারত্বমুক্ত উপজেলা গড়ে লক্ষ্যে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত পরিবেশে যুবসমাজকে স্বাবলম্বী করার জন্য উদ্যোগ গ্রহণ করা হবে।
সৌদি আরবে নিজের ব্যবসায়িক অর্জনের প্রসঙ্গ তুলে নজু বলেন, “সেখানে আমি দুই হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছি। নবীনগর আমার জন্মভূমি—এখানেও কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ গ্রহণ করবো, ইনশাআল্লাহ।” তিনি বলেন,আমি এমপি হই বা না হই নবীনগরের মানুষের পাশে ছিলাম আছি থাকব। মতবিনিময় কালে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিকবৃন্দ বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি ।
তিনি দীর্ঘদিন যাবৎ এলাকার বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডে নিজেকে জড়িত রেখেছেন
ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক সংস্কার,অসহায় ও দুস্থদের পাশে দাঁড়িয়েছেন, শিশু ও যুবকদের মাঝে শিক্ষার সুযোগ বৃদ্ধি,স্বাস্থ্যসেবা কার্যক্রমসহ অসংখ্য সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে ব্যক্তিগতভাবে সহযোগিতা করেছেন।
তার সফর সঙ্গীদের মধ্যে বক্তব্য রাখেন, গণধিকার পরিষদের,সিনিয়র সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক সাদেক আহমেদ (আকাশ),পৌর শাখার ভারপ্রাপ্ত সভাপতি এম এ কাশেম নিরব, যুব অধিকার পরিষদ সভাপতি রাকিবুল ইসলাম রাসেল, কামরুল হাসান( ইকরাম)প্রমূখ।
এর পূর্বে তিনি পৌর এলাকার মাঝিকাড়া থেকে শতশত নেতাকর্মীসহ ব্যানার-ফেস্টুন নিয়ে বাজারের বিভিন্ন এলাকায় শোডাউনের মধ্য দিয়ে ও সাধারণ মানুষের সাথে কৌশল বিনিময় করেছেন।
এন/ আর
বাংলাদেশ সময়: ২২:০৫:০২ ৩০২ বার পঠিত | ● গণঅধিকার ● নবীনগর ● পরিষদ ● মতবিনিময়