ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা

কাউখালীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৩০ নভেম্বর ২০২৫


কাউখালীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা

পিরোজপুর: কাউখালীতে রবিবার (৩০ নভেম্বর) বেলা এগারোটায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে, জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের হলরুমে অনুষ্ঠিত হয়।

উপজেলার তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৮ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। চিত্রা অংকন প্রতিযোগিতায় কুমিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী জয়তুন নাহার প্রথম, কাজী হারুন অর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী স্বর্ণালী মন্ডল দ্বিতীয় ও একই বিদ্যালয়ের সৌমজিৎ সাহা তৃতীয় স্থান অধিকার করে।

এছাড়া কুইজ প্রতিযোগিতায় কাজী হারুন অর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী স্বর্ণালী মন্ডল প্রথম, একই বিদ্যালয়ের শিক্ষার্থী অর্জুন ভট্টাচার্য দ্বিতীয় ও যুগ্ন ভাবে তিন জন শিক্ষার্থী তৃতীয় স্থান অধিকার করে। এরা হলেন একই বিদ্যালয়ের আয়েশা সিদ্দিকা রোজা, দেবাশীষ সাহা ও তাসফিক তাসিন ওয়ালিদ।

বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সোমা সরকার, উপজেলা ভেটেনারি সার্জন ডাঃ মিনহাজুর রহমান ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান।

এন/ এন

বাংলাদেশ সময়: ২২:০৮:০৮   ১৮৪ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ