ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » মঠবাড়িয়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ডিপ্লোমা ফার্মাসিস্টদের কর্মবিরতি

মঠবাড়িয়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ডিপ্লোমা ফার্মাসিস্টদের কর্মবিরতি


মঠবাড়িয়া,( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৩০ নভেম্বর ২০২৫


 মঠবাড়িয়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ডিপ্লোমা ফার্মাসিস্টদের কর্মবিরতি

পিরোজপুর: মঠবাড়িয়ায় আজ রবিবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত মেডিকেল টেকনো লজিস্ট ও ডিপ্লোমা ফার্মাসিস্টদের ১১ তম গ্রেড হইতে দশম গ্রেডে উন্নীতকরণের দাবিতে কর্মসূচি পালিত হয়েছে। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকাল ৯টা থেকে ১১ টা পর্যন্ত ২ ঘন্টা কর্মবিরতি পালন করেন।

এ সময় তারা সাংবাদিকদের জানান, আমরা স্বাস্থ্য সেবায় রোগ নির্ণয় ও ঔষধ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ সেবা দান কার্যক্রমের সাথে সম্পৃক্ত। স্বাস্থ্য সেবা একটি টিম ওয়ার্ক যার প্রত্যক্ষ ও পরোক্ষ তত্ত্বাবধানে চিকিৎসক ও নার্সদের পাশাপাশি মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট গান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন।

যে কোন মহামারী যেমন করোনা, ডেঙ্গু, চিকুনগুনিয়া ইত্যাদিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট গন রোগ নির্ণয় ও ঔষধ সরবরাহে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। অন্যান্য ডিপ্লোমা কোর্সধারীদের মধ্যে ডিপ্লোমা প্রকৌশলী, ডিপ্লোমা নার্স, এবং ডিপ্লোমা কৃষিবিদরা ইতোমধ্যেই ১১ তম গ্রেড হতে ১০ম গ্রেটে উন্নীত হয়েছে। তারা আরো জানান, তাদের দাবি না মানলে আগামীতে তারা কমপ্লিট শাটডাউন পালন করবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:১০:১৫   ১০৮ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ