ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » আড়াইহাজারে থানা থেকে লুট হওয়া শটগান উদ্ধার

আড়াইহাজারে থানা থেকে লুট হওয়া শটগান উদ্ধার


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর ২০২৫


আড়াইহাজারে থানা থেকে লুট হওয়া শটগান উদ্ধার


নারায়ণগঞ্জ:
আড়াইহাজারে থানা থেকে লুট হওয়া একটি শটগান উদ্ধার করা হয়েছে। রোববার সন্ধা সাড়ে ৬টার দিকে উপজেলার সরকারি সফর আলী কলেজের পাশে ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় শটগানটি পুলিশ উদ্ধার করে।

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে রোববার সন্ধায় শটগানটি পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে থানার অস্ত্রাগারে রাখা হয়েছে। তবে শটগানটি কীভাবে কলেজের পাশে এল, সে বিষয়ে তদন্ত চলছে। ওসি আরো জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর পর গত বছরের ৫ আগস্ট দুপুরে ছাত্র-জনতা যখন বিজয় উল্লাস করছিল।

ওই সময় কিছু সুযোগ সন্ধানী দুষ্কৃিতকারীরা দেশের বিভিন্ন থানা হামলা, ভাংচুর, অগ্নিসংযোগসহ লুটপাট করে। ওইদিন সন্ধ্যায় দুর্বৃত্তরা আড়াইহাজার থানায় আক্রমণ, ভাংচুর ও আগুন দিয়ে অস্ত্র এবং গোলাবারুদসহ বিভিন্ন সরকারী সম্পদ লুটপাট করে। লুণ্ঠিত সব অস্ত্র ও গোলাবারুদ এখনও উদ্ধার করা সম্ভভ হয়নি।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:২৪:২০   ৮৭ বার পঠিত  |