ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » উলিপুরে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে-কর্মবিরতি

উলিপুরে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে-কর্মবিরতি


মোন্নাফ আলী,উলিপুর (কুড়িগ্রাম)
প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর ২০২৫


উলিপুরে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে-কর্মবিরতি

কুড়িগ্রাম: সারা দেশের ন্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উলিপুরে, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে-৩০ নভেম্বর ২০২৫, রবিবার

সকাল ৯টা হইতে ১১টা পর্যন্ত (০২ ঘন্টা)০৩ ডিসেম্বর ২০২৫, বুধবার, অর্ধদিবস (সকাল ৮টা থেতে ১২ টা পর্যন্ত)০৪ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার দাবি না মানা হলে , কমপ্লিট শার্টডাউন ঘোষণা করেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ।

কর্মবিরতি‌তে বক্তারা বলেন, দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে মেডিকেল টেকনোলজিস্টরা তাদের ন্যায্য অধিকার আদায়ে সংগ্রাম করে যাচ্ছেন। করোনা, ডেঙ্গু ও নিপাহ ভাইরাসসহ বিভিন্ন জনস্বাস্থ্য সংকটে জনগণের জীবন রক্ষায় তারা ছিলেন সম্মুখ সারির যোদ্ধা। অথচ এখনো তারা ন্যায্য ১০ম গ্রেড থেকে বঞ্চিত। এটি অত্যন্ত বৈষম্যমূলক ও হতাশাজনক বলেও উল্লেখ করেন তারা।

বক্তারা জানান, গত বছর বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ছাত্র সংগ্রাম পরিষদের আন্দোলনের ভিত্তিতে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের আশ্বাস দেন। সেই আশ্বাসের প্রতি সম্মান দেখিয়ে এতদিন কঠোর আন্দোলন থেকে বিরত ছিলেন টেকনোলজিস্টরা।

তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আর কোনো আশ্বাস নয়, এবার চাই সরাসরি সিদ্ধান্ত।” কর্মবিরতি থেকে জাতীয় স্বাস্থ্যব্যবস্থা সচল রাখতে সরকারের প্রতি দ্রুত ন্যায্য দাবি বাস্তবায়নের জোর আহ্বান জানানো হয়।কর্মবিরতিতে বক্তব্য রাখেন,অদিতি সাহা ফার্মাসিস্ট,

মেহেদী হাসান ফার্মাসিস্ট, মো: আতাউর রহমান,মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব,আব্দুল করিম, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মো:সাইদুল ইসলাম,মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওলজি)সৌয়দ আলী,মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব)প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:১৯:৩৬   ২২৬ বার পঠিত  | ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ