ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » রাজশাহীতে ইসপাহানি ডিপো অফিসে চুরি

রাজশাহীতে ইসপাহানি ডিপো অফিসে চুরি


রাজশাহী ব্যুরো
প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর ২০২৫


 রাজশাহীতে ইসপাহানি ডিপো অফিসে চুরি

রাজশাহী: মহানগরীর শাহ মখদুম থানার শেখপাড়া বড়বনগ্রাম এলাকায় অবস্থিত ইস্পাহানি চা-এর বিভাগীয় অফিসে রোববার ভোর সাড়ে ৪টার দিকে চুরির ঘটনা ঘটেছে।

চোর প্রথমে অফিসের নিরাপত্তাকর্মীদের হাত-পা ও মুখ বেঁধে রাখে। এরপর দোতলায় প্রধান অফিসকক্ষের তালা ভেঙে ১ লাখ ৭৭ হাজার টাকা এবং নিচতলায় বিক্রয়কেন্দ্রের ড্রয়ার ভেঙে ৩৮ হাজার ৫০০ টাকা লুট করে।

মোট দুই লাখ ১৫ হাজার ৫০০ টাকা নিয়ে চোর পালিয়ে যায়। শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাছুমা মুস্তারী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। চোরদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত ও আইনি প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:১২:৫১   ১৭৪ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ