![]()
পাবনা: বিএনপির নির্বাহী কমিটির সদস্য,পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এ.কে এম সেলিম রেজা হাবিব সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপাসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির দোয়া করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত নেতাকর্মীরাও কান্নায় আবদ্ধ হয়ে পড়েন।
বৃহস্পতিবার সুজানগর উপজেলার ভাঁয়না ইউনিয়ন বিএনপির আয়োজনে বিশেষ দোয়া অনুষ্ঠানে সেলিম রেজা হাবিব গভীর আবেগে আল্লাহর দরবারে প্রার্থনা জানিয়ে বলেন, “হে আল্লাহ, আপনি রহমানুর রাহিম, দয়াময়। আপনি দেশনেত্রীকে সুস্থ করে দিন।
এক পর্যায়ে কান্না জড়িত কণ্ঠে তিনি আরও বলেন, “রাব্বুল আলআমিন, আপনি দিনকে রাত বানাতে পারেন, আবার রাতকে দিন। জীবিতকে মৃত্যু দিতে পারেন, আর মৃতকে জীবিত করতে পারেন। আপনার রহমতের তুলনা নেই। আমাদের নেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে রোগমুক্ত করুন। তাঁকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দিন।
সেলিম রেজা হাবিব বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার পরিবার দেশের মানুষের আজীবন সংগ্রাম ও অধিকার আদায়ের জন্য কাজ করে গেছেন। সে কারণে আওয়ামীলীগের দূশাসনে জেল মামলা হামলার শিকার হয়েও আমাদের নেত্রী কখনও অন্যায়ের সঙ্গে আপোষ করেননি। দেশের মানুষের জন্য তিনি এক ছেলেকে হারিয়েছেন। আমি সেই পরিবারটির জন্য দোয়া চাই । আমাদের মা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই। “বেগম খালেদা জিয়া দেশের উন্নয়ন করেছেন, গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন, দেশের মানুষের কল্যাণে রাজনীতি করেছেন। নিজের কথা নয় সবসময় দেশের মানুষের কথাই ভেবেছেন বলেও জানান সেলিম রেজা হাবিব।
ভাঁয়না ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বাদশার সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিক বিশ্বাস ও সহ
সাধারণ সম্পাদক শফিক বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন সুজানগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আজম আলী বিশ্বাস, অ্যাডভোকেট আব্দুস সোবাহান, পৌর বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক অধ্যাপক আব্দুল মোনায়েম ও উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক অধ্যক্ষ নাদের হোসেন।
দোয়া মাহফিলে উপজেলা কৃষকদলের আহ্বায়ক শাহজাহান আলী শেখ, উপজেলা তাঁতীদলের সভাপতি আসাদুজ্জামান রোকন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক কানু, বিএনপির নেতা আব্দুল করিম মন্ডল, কামরুজ্জামান সান্টু, রব্বান মোল্লা, আব্দুল হালিম বিশ্বাস, উপজেলা কৃষকদলের সদস্য সচিব জাহাঙ্গীর বিশ্বাস, পৌর যুবদলের যুগ্ন আহ্বায়ক জাহিদ বিশ্বাস, বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে দুলাল প্রাং, ইদ্রিস আলী, আব্দুল লতিফ, ইকরাম হোসেন, বাবু খাঁ, বাঁশি শেখ, মোকছেদ আলী, জিয়াউর রহমান জিয়া, রিপন শেখ, শামসুর রহমান সোহেল বিশ্বাস, এরশাদ, গাজী মাজহারুল ইসলাম, এস এম আফতাব, মেহেদী হাসান সৌরভ, রমজান, আব্দুস সবুর জয় ও সংগ্রাম সহ অসংখ্য মানুষ শরীক হন। দোয়া পরিচালনা করেন মাওলানা আবু ইউসুফ বিশ্বাস।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:৫৪:৪৮ ৮৭ বার পঠিত | ● দোয়া মাহফিল ● সুজানগর