ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » র‌্যাবের কাছ থেকে মাদকব্যবসায়ীকে ছিনিয়ে নিল সন্ত্রাসীরা

র‌্যাবের কাছ থেকে মাদকব্যবসায়ীকে ছিনিয়ে নিল সন্ত্রাসীরা


গোলাম কিবরিয়া (রাজশাহী)
প্রকাশ: শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫


র‌্যাবের কাছ থেকে মাদকব্যবসায়ীকে ছিনিয়ে নিল সন্ত্রাসীরা

রাজশাহী: নগরীতে র‌্যাব-৫, এর একটি দলের সদস্যদের লাঞ্ছিত করে আলী নামের এক মাদক কারবারীকে একাশ্যে শত শত জণতার উপস্থিতিতে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সৈকত ও তার বাহীনির বিরুদ্ধে।

বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ৯টার দিকে রাস্তা ব্লক করে নগরীর বোয়ালিয়া মডেল থানার খরবোনা রিভারএইন ছাত্রাবাসের অপজিটে মহাসড়কে উপর এ ঘটনা ঘটে। এ সময় উৎসুক জণতা ভীড় করে এই ঘটনার ভিডিও দৃশ্য ধারণ করতে দেখা যায়। যাহা একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক সক্ষমতা নিয়ে নানা ধরনের আলোচনা-সমালোচা করতে শোনা যাচ্ছে। অনেকেই বলছেন জুলাই-আগস্ট ছাত্র/জণতার অভুখ্যানের পর প্রশাসকের উপর হামলা একটা স্বাভাবিক নিয়মে পরিনত হয়েছে। পুলিশের হাত থেকে আসামী ছিনিয়ে নেওয়ার ঘটনা প্রায়ই শোনা যায়। কিন্তু রাজশাহী মহানগরীতে র‌্যাব সদস্যদের হাত থেকে আসামী ছিনিয়ে নেওয়ার ঘটনা এই প্রথম।

নাম প্রকাশ না করার শর্তে একাধীক স্থানীয়রা বলেন, নগরীর পাড়া-মহল্লার বিভিন্ন গলিতে মাদকের ছড়াছড়ি। মাদকের কারবারীরা এক প্রকার বে-পরোয়া হয়ে উঠেছে। কিশোর, তরুণ, যুবক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ব্যপকহারে মাদকশক্ত হয়ে পড়েছে। মাদকের ভয়াবহতা এতই তীব্র আকার ধারণ করেছে যে এত্যেকটি পরিবারের অভিবাবকরা তাদের উঠতি বয়সি সন্তানদের নিয়ে উদ্বেগ আর উৎকন্ঠার মধ্যে থাকেন। ঠিক এই রকম পরিস্থিতিতে একাধীক মাদক মামলার আসামী ও চিহ্নিত মাদক কারবারী আলীকে নামধারী দলীয় সন্ত্রাসীরা র‌্যাব-সদস্যদের অবরোধ করে গাড়ী থেকে আসামী ছিনিয়ে নেওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনা তিব্র নিন্দা ও দোষিদের শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ ব্যপারে মুঠো ফোনে জানতে চাইলে র‌্যাব-৫, এর অভিযানিক দলের সদস্য নূর-এ আলম জানান, স্যারের সাথে কথা বলছি। ঘটে যাওয়া ঘটনার বিষয়ে আপনাকে পরে জানাচ্ছি বলে ফোন কেটে দেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১২:২৭:৫২   ১৮৬ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ