![]()
পটুয়াখালী: বাউফল উপজেলার সূর্যমনি ইউপির নুরাইনপুর বাজার এলাকায় এমএবি ব্রিকস নামের একটি ইটভাটায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়েছে। ইটভাটাটির নিবন্ধনের কোনো দালিলিক কাগজ দেখাতে না পারায় কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় এবং অবৈধভাবে মাটি কেটে ব্যবহার করায় বালু মহল ও মাটি ব্যবস্থা আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ শনিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সোহাগ মিলু এ অভিযান পরিচালনা করেন।
উপজেলা সহকারী কমিশনার মো. সোহাগ মিলু সত্যতা নিশ্চিত করে বলেন,‘ অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় ব্যবহার করায় ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক শ্রমিককে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ইটভাটাটির স্বপক্ষে কোনো দালিলিক কাগজ দেখাতে না পারায় কার্যক্রম বন্ধ করা হয়েছে। তবে ইটভাটার নিবন্ধনের কাগজ দেখাতে পারলে ফের চালু করতে পারবে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:২১:৫৭ ৭২ বার পঠিত | ● অভিযান ● ইটভাটা ● জরিমানা ● বাউফল