ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » দিল্লি-লন্ডনের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না: আবু সাদিক কায়েম

দিল্লি-লন্ডনের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না: আবু সাদিক কায়েম


মোকাদ্দেস হায়াত মিলন,পীরগঞ্জ (ঠাকুরগাঁও)
প্রকাশ: শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫


দিল্লি-লন্ডনের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না: আবু সাদিক কায়েম

ঠাকুরগাঁও: দিল্লীতে বসে পিন্ডিতে বসে আর কোন রাজনীতি চলবে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি (সহ-সভাপতি) আবু সাদিক কায়েম। তিনি বলেন, “দিল্লি ও লন্ডনের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না। স্বাধীন বাংলাদেশ আর কারো প্রেসক্রিপশনে চলবে না। নতুন বাংলাদেশে রাজনীতি করতে হলে তারুণ্য ও ইনসাফ কে ধারণ করতে হবে। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে এই দেশের জনগণ। দিল্লীতে বসে পিন্ডিতে বসে আর কোন রাজনীতি চলবে না।
শনিবার দুপুরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ মিনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ‘তারুণ্যের সমাবেশ’ তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, এ দেশের রাজনীতি বাইরে বসে লেখা যাবে না। দেশের মানুষের স্বার্থ নতুন প্রজন্মকে ধরে রাখতে হবে। শান্তিপূর্ণ মানবিক বাংলাদেশ পুনর্গঠনের জন্য তরুণদের অগ্রণী ভূমিকা পালনের সিদ্ধান্ত নিতে হবে।
দেশের উন্নয়ন ও গণতন্ত্রের রক্ষায় তরুণ সমাজকে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মেধা, সততা ও দেশপ্রেমই বাংলাদেশের রাজনীতিকে বদলে দিতে পারে। তরুণরা যদি এগিয়ে আসে তবেই সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব।
৫৪ বছরেও উত্তরবঙ্গের ভাগ্যের পরিবর্তন হয়নি মন্তব্য করে তিনি আরও বলেন, যথেষ্ট সম্ভাবনা থাকার পরেও অযোগ্য নেতৃত্ব, অব্যবস্থাপনা, দুর্নীতি ও ভারতের প্রেসক্রিপশনে করা রাজনীতির কারণে ৫৪ বছরেও উত্তরবঙ্গের মাটি ও মানুষের কোন উন্নয়ন হয়নি। এখন পরিবর্তনের সুযোগ এসেছে। এ সুযোগ কাজে লাগাতে হবে।
আবু সাদিক কায়েম বলেন, এ দেশ থেকে চাঁদাবাজদের দূর করার জন্য, দুর্নীতিবাজদের দূর করার জন্য, ধর্ষকদের দূর করার জন্য এবং শহীদদের আকাক্সক্ষার আলোকে একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের জন্য যাদের কথা এবং কাজের মধ্যে মিল আছে তাদের বাছাই করতে হবে। যারা জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য। সে জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইনসাফের প্রতিনিধিদের বিজয় নিশ্চিত করতে তরুণেদের এগিয়ে আসতে হবে। আমি বিশ্বাস করি তরুণরা যেদিকে যাবে আগামীর বাংলাদেশ সেদিকেই যাবে।
জেলা জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, ঠাকুরগাঁও-৩ আসনে জামায়াতের প্রার্থী মিজানুর রহমান, কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি দেলাওয়ার হোসেন, কেন্দ্রীয় ছাত্র শিবিরের দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিগবা, জেলা জামায়াতের আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, ঠাকুরগাঁও- ২ আসনের জামায়াতের প্রার্থী আব্দুল হাকিম, জামায়াতের নেতা মাওলানা সোলাইমান হোসাইন, অ্যাডভোকেট রোকনুজ্জামান প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২৯:০৭   ১৪২ বার পঠিত  |   







রংপুর থেকে আরও...


পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন
ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু
উলিপুরে জলবায়ু ন্যায্যতা ও কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা
পীরগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা
উলিপুরে বাইপাস সড়কের নির্মান কাজ শুরুর দাবীতে মানববন্ধন



আর্কাইভ