![]()
ফরিদপুর: ভাঙ্গায় অজ্ঞাত বাসের চাপায় মোটরসাইকেল আরহী তিনজন নিহত হয়েছেন। শনিবার (০৭ ডিসেম্বর) রাত ১টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের হামিরদী ইউনিয়নের মাধবপুর কবরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মোটরসাইকেল আরহীরা ফরিদপুরমুখী লেনে চলার সময় অজ্ঞাতনামা একটি দ্রুতগামী যানবাহন মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। এসময় গুরুতর আহত অন্যজনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর তাকেও মৃত ঘোষণা করেন সেখানকার কর্তব্যরত চিকিৎসক।
নিহতরা হলেন, আরোহী সুমন (২৫) ও ইমন (২২) ও মোঃ আশিক মোল্লা (২২)। তারা সবাই কুষ্টিয়ার কুমারখালী থানার সদকী মোহাম্মদপুর এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে রাতেই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার ও নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।মোটরসাইকেলটি থানায় জব্দ রাখা হয়েছে। অজ্ঞাত যানবাহনটি শনাক্তে পুলিশ কাজ করছে। আজ সকালে নিহত তিন জনের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রকৃয়াধীন রয়েছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৭:৫০:৫৭ ৬৫ বার পঠিত | ● নিহত ● বাসের চাপায় ● ভাঙ্গা