ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কল্যাণপুরে বাবুল হত্যার বিচারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

কল্যাণপুরে বাবুল হত্যার বিচারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন


মারুফ সরকার,( ঢাকা )
প্রকাশ: রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫


কল্যাণপুরে বাবুল হত্যার বিচারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

ঢাকা: পূর্ব শত্রুতার জেরে রাজধানীর কল্যাণপুরে খুন হন বাবুল (৪৬)। নিহত বাবুল ময়মনসিংহ জেলার বারতিপাড়া বোরতিচর এলাকার মৃত সাফর আলীর পুত্র। এ ঘটনায় নিহত বাবুলের স্ত্রী শামীমা আক্তার বাদী হয়ে ৬ জনকে আসামি করে মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা করেন।মামলার বিবরনে জানা যায়, পূর্ব শত্রুতার বিষয়কে কেন্দ্র করে আসামীগণের সঙ্গে বাবুল মিয়ার মনোমালিন্য সহ বিরোধ চলে আসছিল।

২/১২/২০২৫  ভিকটিম বাবুল (৪৬) ঢাকা হতে চট্টগ্রাম যাওয়ার নিমিত্তে কল্যানপুর বাসস্ট্যান্ড আসে। আসামীরা পূর্ব শত্রুতার বিষয়কে কেন্দ্র করে বাবুলকে কল্যানপুর বাসস্ট্যান্ড বিআরটিসি সংলগ্ন আসামীদের রুটির দোকানের সামনে পেয়ে পূর্ব শত্রুতার বিষয়কে কেন্দ্র করে পরস্পর যোগসাজোস করে এলোপাতারী কিল-ঘুষি সহ রুটি তৈরি বেলুন দিয়ে মারপিট করে। আসামীদের এলোপাথারী মারপিটের আঘতে বাবুলের নাকমুখ দিয়ে রক্ত ঝড়ে।।

পরবর্তীতে ঢাকা- চট্টগ্রামগামী শ্যামলী পরিবহন বাসস্ট্যান্ডে আসলে বাবুল তার কাজের সহকর্মী জনৈক মোঃ সুলতান এর সহযোগীতায় কোন মতে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে গাড়ীতে উঠে পড়ে। চট্টগ্রাম যাওয়ার সময় কয়েরকবার বমি করে।ইং- ০৩/১২/২০২৫ তারিখ দুপুর অনুমান ০২:০০ ঘটিকার সময় চট্টগ্রাম পৌঁছার পর শারীরিক অবস্থা অবনতি হলে, তার সহকর্মী সুলতান সিএনজি যোগে চট্টগ্রাম মেডিকেল কলেজে পৌঁছালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষান নিরীক্ষা করে বাবুলকে মৃত ঘোষনা করেন।আসামীরা হলেন,১। মামুন (৪১) পিতা- মৃত হাতেম আলী, ২। আসমা বেগম (৩৬) স্বামী-মামুন শেখ, পিতা- কাঞ্চন মিয়া, ৩। শাহনাজ (৩৪) পিতা- কাঞ্চন মিয়া, ৪। হাসি বেগম (৩৮) পিতা-মৃত হাতেম আলী, ৫। সিদ্দিক (৪০) পিতা- অজ্ঞাত, ৬। বেবি বেগম (৩৬) পিতা- মৃত হাসেম আলী, সর্বসাং- বাসা নং- কে/২২, কল্যানপুর শহীদ মিনার রোড, স্ট্যাপ কোয়াটারের ভিতর, থানা-মিরপুর মডেল, জেলা-ঢাকা।

এদিকে পরিবারে একমাত্র উপার্জনকারী বাবুল হত্যার বিচার ও গ্রেফতারের দাবীতে এলাকাবাসী মানববন্ধন করেছেন। মানববন্ধনে আসামীদের দ্রুত গ্রেফতার করে ফাঁসিতে ঝুলানোর দাবী জানান।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৫৫:৫২   ৮৪ বার পঠিত  |         







ঢাকা থেকে আরও...


সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও
কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি
মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা
দোহারকে অপরাধমুক্ত ও নিরাপদ অঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন:ওসি আবু বক্কর সিদ্দিক
ভূঞাপুরে মাদকসেবির কারাদণ্ড



আর্কাইভ