ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আড়াইহাজারে নদী বাঁচাও পরিবেশ বাঁচাও শীর্ষক সেমিনার

আড়াইহাজারে নদী বাঁচাও পরিবেশ বাঁচাও শীর্ষক সেমিনার


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫


আড়াইহাজারে নদী বাঁচাও পরিবেশ বাঁচাও শীর্ষক সেমিনার

নারায়ণগঞ্জ: আড়াইহাজারে আমরা নারায়ণগঞ্জ এর সন্তান সমাজ কল্যাণ সংগঠন এর আয়োজনে শনিবার বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে ‘নদী বাঁচাও পরিবেশ বাঁচাও নারায়ণগঞ্জ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।
সংগঠনের সভাপতি মোক্তার হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সেমিনারে আরও উপস্থিত ছিলেন ইউএনও আসাদুর রহমান, সংগঠনের সাংগঠনিক সম্পাদক ফাহাদুল ইসলাম, পরিবেশ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক হোসনে আরা জলি, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ওমর ফারুকসহ শিক্ষক ও সুশিল সমাজের প্রতিনিধিগন।
আলোচনা সভায় বক্তারা বলেন , নরসিংদী ও মাধবদী থেকে ডাইংয়ের কেমিক্যালের বিষাক্ত পানি আড়াইহাজারসহ নারায়ণগঞ্জের অধিকাংশ নদ নদী দূষণ করছে, এ অঞ্চলে শতাধিক সাইজিং মিল ও ইট ভাটার কালো ধোঁয়া পরিবেশ নষ্ট হচ্ছে। যে সকল প্রতিষ্ঠান নদ, নদী এবং পরিবেশ দূষণ করে নারায়ণগঞ্জের লাখ লাখ মানুষের জীবনের ক্ষতি করছে তাদেরকে আইনের আওতায় আনা উচিত।
প্রধান অতিথি বক্তব্যে নজরুল ইসলাম আজাদ বলেন, আসন্ন নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে বৃহত্তর সামাজিক আন্দোলন গড়ে নারায়ণগঞ্জের পরিবেশ রক্ষায় সর্বোচ্চ পদক্ষেপ নেয়া হবে।
ইউএনও আসাদুর রহমান বলেন, জনজীবনে নদীর গুরুত্ব অপরিসীম। বিশেষ করে দেশের অর্থনীতিতে এর ভূমিকা গুরুত্বপূর্ণ। নদী দূষণ রোধের মাধ্যমে পরিবেশ রক্ষায় প্রশাসন বদ্ধপরিকর।

এন/ এন

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৫৮:৪২   ১২৫ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ