![]()
নারায়ণগঞ্জ: আড়াইহাজারে আনোয়ারুল ইসলাম (২৫) নামে এক রাজমিস্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সন্ধা সাড়ে ছয়টার দিকে হাড়িদোয়া নদীর উপজেলা উচিতপুরা ইউনিয়নের দড়িগাও এলাকা থেকে নিহতের মরদেহ পুলিশ উদ্ধার করে। নিহত আনোয়ারুল ওই এলাকার মালেশিয়ান প্রবাসী বাচ্চু মিয়ার ছেলে। তিনি এলাকায় রাজমিস্ত্রি করা করে জীবিকা নির্বাহ করতো।
আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আলাউদ্দিন জানান, সোমবার সন্ধার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাকতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তবে এটি হত্যা নাকি দূর্ঘটনা, তআ আপাতত বরঅ যাচ্ছেনা। ময়নাদতন্ত রিপোর্ট পাওয়ার পর বিষয়টি পরিস্কার হওয়া যাবে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:০১:১৭ ৫৩ বার পঠিত | ● আড়াইহাজার ● যুবক ● লাশ . উদ্ধার