ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » চরফ্যাসনে চাঁদাবাজী মামলায় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

চরফ্যাসনে চাঁদাবাজী মামলায় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার


বিশেষ প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫


 চরফ্যাসনে চাঁদাবাজী মামলায় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ভোলা: চরফ্যাসনের সাবেক কলেজ ছাত্রদলের সাধারন সম্পাদক ও শশীভুষণ থানার নজরুল নগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.সজিব সাহারিয়ার গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরের পর উপজেলা পরিষদ এলাকা থেকে দুলারহাট থানা পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। দুলারহাট থানার ওসি (তদন্ত) মো.ইয়াছিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত সজিব নজরুল নগর ইউনিয়নের আনোয়ার হোসেন মৃধার ছেলে।

জানাযায়, গত ২১ নভেম্বর উপজেলার মুজিব নগর ইউনিয়নের একটি জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষকে মারধর এবং ২০ লাখ টাকা চাঁদা দাবীর অভিযোগে শশীভূষণ থানার চরকলমী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল হাকিমের ছেলে নাছির উদ্দিন বাদী হয়ে গত ২৩ নভেম্বর নজরুল নগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সজিব সাহারিয়ারসহ ৯ জনকে আসামী করে দুলারহাট থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদের চত্তর থেকে পুলিশ গ্রেফতার করেন।

দুলারহাট থানার ওসি (তদন্ত) মো.ইয়াছিন চৌধুরী জানান, গ্রেফতারকৃত ওই ভারপ্রাপ্ত চেয়ারম্যান সজিবকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৮:০৮   ২০৩ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ