ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে নবাগত ইউএনও যোগদান উপলক্ষে মতবিনিময় সভা

কাউখালীতে নবাগত ইউএনও যোগদান উপলক্ষে মতবিনিময় সভা


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫


কাউখালীতে নবাগত ইউএনও যোগদান উপলক্ষে মতবিনিময় সভা

পিরোজপুর: কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদের সভাকক্ষে কাউখালী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান এর যোগদান উপলক্ষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারি, বেসরকারি দপ্তরের প্রধান, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ অংশগ্রহণ করেন।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহ আলম হাওলাদার, উপজেলা জামায়াতের ইসলামীর আমির মাওলানা নজরুল ইসলাম, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিঞা, ইসলামী আন্দোলনের নেতা মাওলানা আবুল কালাম আজাদ, কাউখালী সরকারি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সোমা সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ কুমার হালদার, এস বি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হোসাইন আহমেদ, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান,শিক্ষক নেতা কিরণ চন্দ্র হালদার, শামসুর রহমান মিজান, সুব্রত রায়, সিনিয়র সাংবাদিক রিয়াদ মাহমুদ সিকদার, এনামুল হক, রফিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান। এ সময় উপস্থিত বক্তারা নতুন নির্বাহী অফিসারের দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়ে উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, সেবা কার্যক্রমে গতিশীলতা ও সাধারণ মানুষের সুযোগ সুবিধা নিশ্চিতকরণে প্রত্যাশা জানান।
অনুষ্ঠানের প্রধান অতিথি নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, উপজেলার উন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা, সেবা প্রদান এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নে আমি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব ইনশাল্লাহ। উপজেলার প্রতিটি নাগরিক যাতে সরকারি সেবা সহজে পায় সেদিকে সর্বত্র প্রচেষ্টা অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৯:২৪:১৩   ৮০ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয়
ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন
লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত
পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক
লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ



আর্কাইভ