ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » কাউখালী থানায় নবাগত ওসির যোগদান

কাউখালী থানায় নবাগত ওসির যোগদান


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫


কাউখালী থানায় নবাগত ওসির যোগদান

পিরোজপুর: কাউখালী থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ ইয়াকুব হোসাইন। তিনি সোমবার (৮ ডিসেম্বর) রাতে কাউখালী থানার দায়িত্বভার গ্রহণ করেন। নবাগত ওসি এর আগে বরগুনা জেলার সদর থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জানা গেছে, পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার কৃতি সন্তান মোঃ ইয়াকুব হোসাইন ২০১১ সালের ১ জুলাই বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। ইতিমধ্যে তিনি বিভিন্ন থানায় ওসি (তদন্ত), থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
কাউখালী থানায় দায়িত্ব গ্রহণ করার পর নবাগত ওসি মোঃ ইয়াকুব হোসাইন তার প্রতিক্রিয়া বলেন, এলাকার মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, বাল্যবিবাহ, অনলাইন জুয়া সহ বিভিন্ন অপরাধ দমনে সর্বোচ্চ চেষ্টা করব। সুষ্ঠু নির্বাচন, এলাকার নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠন করতে সবার সহযোগিতা প্রয়োজন। এলাকাবাসীর কাছ থেকে সকল প্রকার সহযোগিতা কামনা করছি।

এন, আর

বাংলাদেশ সময়: ১৭:৪৪:৫২   ১৬৮ বার পঠিত  |