ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » “অদম্য নারী সম্মাননা পেলেন লাকসামের শিক্ষিকা কোহিনূর আক্তার”

“অদম্য নারী সম্মাননা পেলেন লাকসামের শিক্ষিকা কোহিনূর আক্তার”


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫


 “অদম্য নারী সম্মাননা পেলেন লাকসামের শিক্ষিকা কোহিনূর আক্তার”

কুমিল্লা: নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্মদিন উপলক্ষে প্রতি বছর ৯ ডিসেম্বর পালিত হয় রোকেয়া দিবস। দিবসটি উপলক্ষে মঙ্গলবার লাকসাম উপজেলা মিলনায়তনে আয়োজিত ‘আমিই রোকেয়া’ শীর্ষক অনুষ্ঠানে প্রদান করা হয় অদম্য নারী সম্মাননা। এবারের আসরে ‘সফল জননী’ ক্যাটাগরিতে সম্মানিত হয়েছেন কুমিল্লার লাকসাম উপজেলার ইছাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা কোহিনূর আক্তার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস সুলতানা তার হাতে সম্মাননা তুলে দেন। দীর্ঘ ৩২ বছরের শিক্ষকতা জীবনে দায়িত্বশীলতা, নিষ্ঠা ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন কোহিনূর আক্তার। ব্যক্তিজীবনে তিনি চার সন্তানের জননী—যাদের তিনজনই চিকিৎসক এবং একজন সফল ব্যবসায়ী।
তার বড় মেয়ে ডাঃ কামরুন নাহার সুলতানা বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার তিনি ঢাকায় কর্মরত আছেন। দ্বিতীয় মেয়ে আয়েশা খাইরুন নাহান সদ্য এমবিবিএস শেষ করেছেন এবং ছোট মেয়ে সাবিকুন নাহার মেডিকেলে এমবিবিএস-এ অধ্যয়নরত। একমাত্র ছেলে কামরুল হাসান চৌধুরী প্রতিষ্ঠিত ব্যবসায়ী।
সম্মাননা পাওয়ার পর আবেগঘন প্রতিক্রিয়ায় কোহিনূর আক্তার বলেন, “আমার বিয়ে হয় ১৯৮৩ সালে। এরপর সন্তান জন্মের পর আবার পড়াশোনা শুরুর সিদ্ধান্ত নিই। এসএসসি, এইচএসসি থেকে বিএ পর্যন্ত শেষ করি। ১৯৯৩ সালে শিক্ষকতা শুরু করি। সেই সময় নারীদের বাইরে এসে কাজ করার সুযোগ খুবই কম ছিল। কিন্তু আমি থেমে থাকিনি।”
নিজের সফলতার পেছনে স্বামী এ,বি,এম কলিম উল্লাহর সহযোগিতার কথা উল্লেখ করে তিনি আরও বলেন,
“আমার স্বামী সারাজীবন আমাকে সমর্থন দিয়েছেন। আমার সন্তানদের সাফল্যই আমার সবচেয়ে বড় অর্জন। যারা আমার পাশে থেকেছেন, তাদের প্রতি আমার গভীর কৃতজ্ঞতা।”
অনুষ্ঠানে কোহিনূর আক্তার ছাড়াও আরও চারজন নারীকে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও নার্গিস সুলতানা বলেন, “আপনাদের এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, এই উপজেলার নারীদের জন্য অনুপ্রেরণা। এই পথচলা অব্যাহত রাখুন।”রোকেয়া দিবসের আলোচনায় বক্তারা নারী শিক্ষার প্রসার, নারী নেতৃত্ব ও পরিবার-সমাজে নারীর অবদানের গুরুত্ব তুলে ধরেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৩০:১২   ১৩০ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ