ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » চট্রগ্রাম » দুর্নীতি প্রতিরোধে প্রয়োজন সামাজিক উদ্যোগ

দুর্নীতি প্রতিরোধে প্রয়োজন সামাজিক উদ্যোগ


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫


দুর্নীতি প্রতিরোধে প্রয়োজন সামাজিক উদ্যোগ

ব্রাহ্মণবাড়িয়া: নবীনগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) ও উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মঙ্গলবার (০৯/১১)নবীনগর প্রেসক্লাব চত্বরে এক মানববন্ধন কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসান। সভাপতিত্ব করেন উপজেলা দুপ্রক সভাপতি আবু কুমাল খন্দকার।

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা এই শ্লোগানে দুর্নীতি প্রতিরোধে আইনি সামাজিক ও প্রাতিষ্ঠানিক উদ্যোগের উপর গুরুত্ব দিয়ে বক্তব্য রাখেন,দুপ্রক সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, কৃষি অফিসার জাহাঙ্গীর আলম লিটন, সাবেক অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য, দুপ্রক সহ-সভাপতি আমেনা খাতুন, বীমা কর্মকর্তা শফিউদ্দিন, দুপ্রক সদস্য শিউলি পারভীন, এনজিও প্রতিনিধি নিয়াজউদ্দিন পলাশ প্রমূখ।

বাংলাদেশ সময়: ১৭:৫৯:১৫   ১৯৭ বার পঠিত  |