ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের সঙ্গে জুলাই যোদ্ধাদের মতবিনিময়

হাতিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের সঙ্গে জুলাই যোদ্ধাদের মতবিনিময়


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫


 হাতিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের সঙ্গে জুলাই যোদ্ধাদের মতবিনিময়

নোয়াখালী: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে হাতিয়া উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদ পরিবার এবং আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) বিকালে উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন, নৌ-বাহীনির লেফটেন্যান্ট কমান্ডার শেখ আখতার, হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা খোন্দকার আবুল কালাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মানসী রানী দাস, কৃষি কর্মকর্তা আবদুল বাছেদ সবুজ, সমাজসেবা কর্মকর্তা ছালাহ উদ্দিন সিকদার।
এ ছাড়াও উপস্থিত ছিলেন আহত জুলাই যোদ্ধা মো. সাদ্দাম হোসাইন, আতিকুল ইসলাম লিটন, আব্দুস সামাদ, সাইফুল ইসলাম, শহীদের পিতা জামাল উদ্দিন, রাজনৈতিক দলের নেতাদের মধ্যে জামায়াত নেতা তাওফিকুল ইসলাম, যুবদল নেতা ইসমাইল হোসেন, এনসিপি নেতা নেয়ামত উল্লাহ নীরব প্রমুখ।
সভায় বক্তারা বলেন, নির্বাচনের সময় হাতিয়া উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক দল এবং আহত যোদ্ধাদের একযোগে কাজ করতে হবে। তারা আরও বলেন, সহিংসতা-নিরাপত্তাহীনতা রোধে সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করতে হবে।
সভায় জুলাই যোদ্ধারা হাতিয়ার বিভিন্ন খাতের অনৈতিক হয়রানি, সড়ক সেতুর নিম্নমানের কাজ, ভাতা ত্রাণ বিতরণে অনিয়ম, মাদক নিয়ন্ত্রণ, চর দখল ও বালু উত্তোলনসহ নানা অনিয়মের বিষয় তুলে ধরে দ্রুত ও স্বচ্ছ পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:০২:০৪   ২০৩ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ