ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » অটো উল্টে খাদে পড়ে দশম শ্রেণীর দুই শিক্ষার্থীসহ আহত ৩

অটো উল্টে খাদে পড়ে দশম শ্রেণীর দুই শিক্ষার্থীসহ আহত ৩


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫


অটো উল্টে খাদে পড়ে দশম শ্রেণীর দুই শিক্ষার্থীসহ আহত ৩

ঝালকাঠি:
কাঁঠালিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটো গাড়ী উল্টে খাদে পড়ে তাসফিয়া আক্তার ও আফরিন জাহান নামের দুই শিক্ষার্থীসহ তিনজন গুরুতর আহত হয়েছে। আহত তাসফিয়া ও আফরিন কাঁঠালিয়া পাইলট গালর্স স্কুল এন্ড কলেজের দশম শ্রেনীর শিক্ষার্থী এবং অপর আহত যাত্রী মনির হোসেন খন্দকার কাঁঠালিয়ার সদরের হোটেল ব্যবসায়ী।

আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে কাঠালিয়া- রাজাপুর আঞ্চলিক মহাসড়কের বড় কাঠালিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্বজনরা জানান, বেলা ২টার দিকে পদার্থ বিজ্ঞান বিষয়ে বার্ষিক পরীক্ষা শেষে কচুয়া গ্রামের বাড়ী ফিরছিল ওই দুই শিক্ষার্থীসহ ব্যবসায়ী মনির হোসেন। পথে বড় কাঠালিয়া এলাকায় পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ীটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে দুই শিক্ষার্থীসহ তিন যাত্রী আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

কাঁঠালিয়া সরকারি পাইলট গালর্স স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম জানান, বিষয়টি আপনার কাছে শুনলাম। খোঁজ নিয়ে দেখছি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:০৬:৫৬   ১৩৬ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ