ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে মানববন্ধন

কাঁঠালিয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে মানববন্ধন


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫


কাঁঠালিয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে মানববন্ধন

ঝালকাঠি: কাঁঠালিয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়েছে। আজ মঙ্গলবার (৯ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এর আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মকবুল হোসেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মো. আবদুল হালিমে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার ফাতেমা ইসলাম।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক খন্দকার মোস্তফা কামালের সঞ্চালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা মো. ফজলুল হক মৃধা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি অধ্যক্ষ মো. ইদ্রিস মিয়া, সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রী কলেজের প্রভাষক মো. সাইদুর রহমান, আমুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. নকিরুল ইসলাম ও শিক্ষার্থী জেবা ইসলাম প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রোগ্রামার অতনু কিশোর দাস মুন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. আনোয়ারা বেগম, আওরাবুনিয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল চন্দ্র মিস্ত্রী, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন, পিস এ্যাম্বেসেডর, বরিশাল বিভাগীয় সমন্বয়কারী ফারুক হোসেন খান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, উপজেলা শিক্ষা অফিসার কে. এম. জামান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা দীপঙ্কর চন্দ্র শীল, কাঠালিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান, কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ডা. দিলিপ চন্দ্র হাওলাদার, সাংবাদিক মো. সাকিবুজ্জামান সবুর, ছালমা বেগমসহ শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন দপ্তরের প্রধানগন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:১০:৩০   ২৪৪ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ