![]()
ভোলা: ’দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা; গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যে ভোলার মনপুরা উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এ কর্মসূচীর আয়োজন করা হয়।
মঙ্গলবার (০৯ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মানববন্ধন শুরু হয়।
পরে উপজেলা পরিষদ হল রুমে ‘দুর্নীতি দমনে করনীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মনপুরা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তুষার কান্তি দত্তের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু মুছা।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ গিয়াস উদ্দিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামরুল হাসান, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ আশরাফ হোসেন।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মনোয়ারা বেগম, সদস্য তৃমা রানী দাস, নদীরবাসী চন্দ্র মজুমদার প্রমূখ।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:২৩:০২ ৪৩ বার পঠিত | ● আন্তর্জাতিক ● দিবস ● দুর্নীতিবিরোধী ● মনপুরা