ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » সফল জননী হিসেবে সম্মাননা পেলেন জাহানারা নজীর

সফল জননী হিসেবে সম্মাননা পেলেন জাহানারা নজীর


মুকুল কুমার বসু ,বোয়ালমারী( ফরিদপুর )
প্রকাশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫


সফল জননী হিসেবে সম্মাননা পেলেন জাহানারা নজীর

ফরিদপুর: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে সফল জননী হিসেবে সম্মাননা পেলেন কবি নাজমুল হক নজির পত্নী জাহানারা বেগমসহ কর্মক্ষেত্রে অনন্য অবদান রাখায় আরও ৩ নারী। ৯ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে বোয়ালমারী পৌরসভা জাঁকজমকপূর্ণ ভাবে দিবসটি উদযাপন করেন। এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, সাফল্য অর্জনকারী নারীদের সংবর্ধনা ও সম্মাননা পুরস্কার দেওয়া হয়।

এ বছর বিভিন্ন ক্ষেত্রে ‘অদম্য নারী’ হিসেবে সাফল্য অর্জন করা নারীরা হলেন- সফল জননী শ্রেণিতে বোয়ালমারী প্রেসক্লাবের সাবেক সভাপতি, পাক্ষিক নজীর বাংলা সম্পাদক, শ্লোগানের কবি খ্যাত নাজমুল হক নজিরের সহধর্মিণী জাহানারা বেগম। তিনি কবির মৃত্যু পরবর্তীতে দুই সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেন। বর্তমানে তার জ্যেষ্ঠপুত্র সাইফুল্লাহ নজীর মামুন কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের প্রভাষক হিসেবে কর্মরত । কনিষ্ঠপুত্র শহীদুল্লাহ্ নজীর মাসুদ ধামরাই সরকারি কলেজে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।
অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী হিসেবে সম্মাননা পেয়েছেন রূপাপাত ইউনিয়নের মোড়া গ্রামের সোহেল রানার স্ত্রী শাহানাজ পারভীন।নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে সাফল্য অর্জনকারী নারী হিসেবে সম্মাননা পেয়েছেন শেখর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের আলী আকবর শেখের সহধর্মিণী রাবেয়া খানম।
সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় সম্মাননা পেয়েছেন পরমেশ্বরদী ইউনিয়ন পরিষদের সদস্য, মালিখালী গ্রামের বাবুল ফকিরের সহধর্মিণী জোবেদা বেগম। অদম্য নারী হিসেবে তাদের হাতে সম্মাননা পুরস্কার হিসেবে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানটির প্রধান অতিথি বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. রকিবুল হাসান।

উপজেলা প্রশাসন ও বোয়ালমারী পৌরসভার আয়োজনে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা আলভির রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাজমুল হাসান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শওকত আলী, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোল্যা মো. শফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মো. কারিজুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা কাজী দেলোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী পূর্ণেন্দু সাহা, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানা কাকলী, নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প কর্মকর্তা মো.মনিরুজ্জামান ও বিপ্লব বিশ্বাস প্রমুখ। নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা মোসা. আজমেরী খাতুন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৪৭:৫৩   ১২০ বার পঠিত  |