ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবসে আলোচনা

দোহারে আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবসে আলোচনা


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫


 দোহারে আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবসে আলোচনা
ঢাকা: দোহার উপজেলায় আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস-২০২৫ই উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ ডিসেম্বও সকাল ১১ টায় উপজেরা চত্তর থেকে একটি সচেতনামূলক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সড়ক প্রদক্ষিন করে পুনরায় উপজেলা চত্তরে শেষ হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অুষ্ঠিত হয়।
সভায় ৫টি ক্যাটাগরিতে নির্বাচিত অদম্য নারীরা হলেন- অর্থনৈতিক সাফল্য তালিকায় রয়েছেন বিলাশপুরের প্রত্যন্ত গ্রামের রানু আক্তার, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য নারী হলেন- দক্ষিন জয়পাড়া গ্রামের সুমাইয়া আক্তার, সফল জননী নারী হিসেবে নির্বাচিত হয়েছেন- সাঈদা উম্মে কুসুম, নির্যাতনের দ:স্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারীর তালিকায় রয়েছেন রাইপাড়ার সীমা আক্তার ও সমাজ উন্নয়নে অবদান রাখা নারীর তালিকায় রয়েছেন জয়পাড়া এলাকার জিন্নাত আক্তার।
এবারের নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের প্রতিপাদ্য বিষয় ছিল ”নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে সবাই ঐক্যবদ্ধ হই”।আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজে নারীর নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবী। পারিবারিক,সামাজিক, কিংবা ডিজিট্যাল প্লাটফর্ম কোথাও যেন নারী ও কন্যারা সহিংসতার শিকার না হয়, তা আমাদেও নিশ্চিত করতে হবে। ডিজিটাল নিরাপত্তার আওতায় নারী ও কন্যার প্রতি সাইবার অপরাধ প্রতিরোধ,সামাজিক সচেতনতা এবং আইনি সহায়তা প্রসারিত করার আহবান জানান বক্তারা।
আলোচনা সভায় উপজেলা মহিলা অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাবরিনা লাকি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মাইদুল ইসলাম।
বিশেষবক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার(ভুমি) তাসফিক সিবগাত উল্লাহ, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মো.শামীম হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রাকিবুল ইসলাম ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার।

আরও উপস্থিতি ছিলেন, উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা,শিক্ষক, শিক্ষার্থী এবং নারী উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫৫:২৩   ২৯৪ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ