![]()
পটুয়াখালী: ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হবো ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’-এই স্লোগানকে প্রতিপাদ্য করে বাউফলে ভূমি কেন্দ্রিক সহিংসতা, নারীর ভূমি অধিকার ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা স্পিড ট্রাষ্টের আয়োজনে গতকাল বুধবার সকালে বাউফল উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন বাউফল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. জেসমিন আক্তার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা এএলআরডির উপনির্বাহী পরিচালক রওশান আরা মনি, বাউফল প্রেসক্লাবের সভাপতি মো. জলিলুর রহমান ও সহসভাপতি মো. দেলোয়ার হোসেন, এনজিওকর্মী সাইফুল ইসলাম প্রমুখ।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:৩৮:৫৬ ৮০ বার পঠিত | ● অধিকার ● নারীর ভূমি ● বাউফল ● মতবিনিমিয়