ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » বিএনপির দুই নেতার পাল্টাপাল্টি বক্তব্য ফেসবুক পোষ্ট, নেতাকর্মীদের মধ্যে প্রতিক্রিয়া

বিএনপির দুই নেতার পাল্টাপাল্টি বক্তব্য ফেসবুক পোষ্ট, নেতাকর্মীদের মধ্যে প্রতিক্রিয়া


এম,এ আহমদ আজাদ, নবীগঞ্জ(হবিগঞ্জ)
প্রকাশ: বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫


বিএনপির দুই নেতার পাল্টাপাল্টি বক্তব্য ফেসবুক পোষ্ট, নেতাকর্মীদের মধ্যে প্রতিক্রিয়া
হবিগঞ্জ-১ আসন: বিএনপির মনোনীত প্রার্থী ড.রেজা কিবরিয়া ও বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ সুজাত মিয়ার পাল্টাপাল্টি বক্তব্য নিয়ে তোলপাড় হচ্ছে। নেতাকর্মীদের মধ্যে নানা প্রতিক্রিয়া বিরাজ করছে। শেখ সুজাত মিয়া ড.রেজা কিবরিয়াকে ভারতীয় দালালের এজেন্ট মাধ্যমে প্রার্থী করা হয়েছে বলে এক শো-ডাউন পরে সমাবেশে বক্তব্যে বলেছেন।

ফেসবুকে শেখ সুজাত মিয়ার বক্তব্য ভাইরাল হওয়ার পরে পাল্টা ফেসবুক পোষ্ট করেছেন ড. রেজা কিবরিয়া তিনি বলেছেন, শেখ সুজাত সাহেব দাবি করেন তিনি ৪০ বছর ধরে রাজনীতির সঙ্গে যুক্ত এবং দলীয় আদর্শ্যরে প্রতি অনুগত। কিন্তু মনোনয়ন না পেয়ে তিনি দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন এবং ভারতীয় প্রেসক্রিপশনে নাকি মনোনয়ন দেওয়া হয়েছে এমন মন্তব্য করে দলকে অসম্মানিত করছেন। তিনি দলের চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সিদ্ধান্তের প্রতিও প্রকাশ্যে অসম্মান দেখিয়েছেন। উনার (শেখ সুজাত) মনে রাখা উচিত উনি এই দলেরই একজন ছিলেন, এবং এখনও আছেন। পাল্টাপাল্টি প্রতিক্রিয়ার ফলে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় হচ্ছে।
এদিকে হবিগঞ্জ-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ড.রেজা কিবরিয়াকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন তার প্রতিদ্বন্দ¦ী মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা । ফেসুবক বার্তায় ও সরাসরি লাইভে এসব শুভ কামনা ও সর্মথন জানান। ফলে ড. রেজা কিবরিয়ার মাঠে ভোটের পালে জোয়ার উঠেছে। মনোনয়ন প্রত্যাশীরা ড, রেজা কিবরিয়ার ২০১৮ সালে যখন নির্বাচন করেন তখন এরকম সরাসরি প্রতিদ্বন্দ্বী মনোনয়ন প্রত্যাশীরা জন সর্মথন দেননি। এবারই প্রথম রেজা কিবরিয়াকে ভোটের মাঠে নামার আগেই প্রতিপক্ষ মনোনয়ন প্রত্যাশীরা সরাসরি তাকে সর্মথন প্রদান করেন। হেভিয়েট প্রতিক্ষরা সরাসরি সর্মথন দেয়ার ফলে এখন রেজা কিবরিয়ার ভোটের পালে নতুন হাওয়া লেগেছে। ড. রেজা কিবরিয়া তার প্রতিপক্ষ মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের সর্মথন পেয়ে কৃতজ্ঞা স্বীকার করে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন আগামি নির্বাচন তিনি সবাইকে সাথে নিয়ে কাজ করতে চান। নবীগঞ্জ-বাহুবলের উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেছেন। তিনি বিজয়ী হলে দলের সবাইকে নিয়ে কাজ করবেন।

রেজা কিবরিয়া নবীগঞ্জ ও বাহুবল উপজেলা বিএনপির সুপার ফাইভের ১০ নেতার সাথে টেলি কনফারেন্সে কথা বলেছেন। শিগরিই তিনি নবীগঞ্জ ও বাহুবল উপজেলা বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় করে অনুষ্ঠানিক প্রচারনা শুরু করবেন। সেই প্রস্তুতি চলছে, কয়েকদিনের মধ্যে তিনি নবীগঞ্জ ও বাহুবলের তৃর্নমুল নেতাকর্মীদের মতবিনিময় করবেন। এখন পর্যন্ত ড.রেজা কিবরিয়াকে অভিনন্দন জানিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক এম, মুখলেছুর রহমান, নবীগঞ্জ পৌরসভার সদ্য সাবেক মেয়র আলহাজ¦ ছাবির আহমদ চৌধুরী, নবীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মুশাহিদ আলম মুরাদ, শিখাগো বিএনপির সভাপতি শাহ মোজাম্মেল মিন্টু, যুক্তরাজ্য ছাত্রদলের সাবেক সহ সভাপতি তালহা চৌধুরী ফেসবুক পোষ্টে ও কেউ কেউ স্থানীয় পত্রিকায় বিবৃতি দিয়ে শুভ কামনা ও অভিনন্দন জানিয়েছেন। তারা বলেছেন কেন্দ্রের সিন্ধান্তের প্রতি তাদের পূর্ন আস্থা বিস্বাস রয়েছে। তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সিন্ধান্তকে স্বাগত ধানের শীষের প্রার্থী ড.রেজা কিবরিয়ার পক্ষে কাজ করবেন। ফলে দলীয় লবিং গ্রুপিং ভুলে সবাই একই ছায়া তলে এসেছেন। নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসাহ উদ্দীপনা। ফেসবুকে চলছে ড. রেজা কিবরিয়ার বন্ধনা।

এব্যাপারে নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ছাবির আহমদ চৌধুরীর সাথে যোগাযোগ করলে তিনি জানান, আমি দলের সিন্ধান্তর সাথে একমত পোষন করে ড.রেজা কিবরিয়াকে সর্মথন করে ফেসবুক পোষ্ট করেছি, আমার আর কোন নতুন বক্তব্য নেই। বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় স্বেচ্চাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মুখলিছুর রহমান বলেন, আমি দীর্ঘ ১০/১৫ বছর ধরে দলের জন্য কাজ করেছি। এলাকায় প্রচারণা করেছি। এখন দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান যে সিন্ধান্ত নিয়েছেন সেটা মেনেই কাজ করতে হবে। তবে আমি নবীগঞ্জ ও বাহুবল বাসীর পাশে থেকে দলের জন্য ও দলের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করবো। নবীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মুশাহিদ আলম মুরাদ বলেন, আমি দলের প্রতীক যে নিয়ে আসবে আমি তার পক্ষে কাজ করবো। আমি দলীয় মনোনয়ন চেয়ে পায়নি এতে আমার কোন ক্ষোভ নেই। ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান যাকে ধানের ধানের শীষ তুলে দিবেন,তার অনুগত্য স্বীকার করে তার পক্ষেই কাজ করবো। দলের কেন্দ্রীয় সিন্ধান্ত এর বিরুদ্ধে যাওয়ার প্রশ্ন আসে না।

যুক্তরাজ্য ছাত্রদলের সাবেক সহ সভাপতি তালহা চৌধুরী বলেছেন, আমি দলের কেন্দ্রীয় সিন্ধান্ত মেনে নিয়েছি, তাই দলীয় প্রার্থী ড.রেজা কিবরিয়ার প্রতি শুভ কামনা রয়েছে, নির্বাচনে তার পক্ষেই আমার অবস্থান থাকবে। শিখাগো বিএনপির সভাপতি শাহ মোজাম্মেল মিন্টুকে ফোনে পাওয়া যায়নি। তবে তিনি ফেসবুক পোষ্টে ড. রেজা কিবরিয়াকে শুভ কামনা ও ধন্যবাদ জানিয়েছেন। ড.রেজা কিবরিয়ার ২০১৮ সালের নির্বাচনের প্রধান সম্বনয়কারী নবীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী শেফু বলেন, ২০১৮ সালে তিনি ছিলেন জাতীয় ঐক্য ফন্ট্রের প্রার্থী এবার তিনি সরাসরি বিএনপির দলীয় প্রার্থী । তাই আমরা দলীয় ভাবে সবাই ঐক্যবদ্ধ রেজা কিবরিয়াকে বিজয়ী করতে। রেজা কিবরিয়াকে নিয়ে আমাদের দলের সবাই ঐক্যবদ্ধ এখানে কোন দ্বিধা বিভক্তি নেই। আমরা এককাট্টা হয়ে রেজা কিবরিয়ার জন্য কাজ করবো। তিনি বিজয়ী হলে শুধু এমপি নয় দল সরকার গঠন করলে একজন প্রভাবশালী মন্ত্রী হবেন নিশ্চিত।

তখন এলাকার ব্যাপক উন্নয়ন হবে। তাই আমরা আশাবাদী ড.রেজা কিবরিয়ার মতো মানুষকে দলমত নির্বিশেষে সবাই ভোট দিবেন। এদিকে ড.রেজা কিবরিয়াকে ফেসবুক পোষ্টে অভিন্দন জানিয়েছেন তার প্রধান প্রতিপক্ষ ও হবিগঞ্জ-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ শাহজাহান আলী তিনি ফেসবুক পোষ্টে বলেন, ড. রেজা কিবরিয়াকে হবিগঞ্জ-১, নবীগঞ্জ-বাহুবলে ধানের শীষের স্বপ্নযাত্রায় আন্তরিক অভিবাদন জানাই! তার শান্ত স্বভাব, প্রখর দৃষ্টি ও মার্জিত আচরণ গণতান্ত্রিক পরিবেশের জন্য চমৎকার সংযোজন। দীর্ঘ দিনের অবহেলিত জনপদের মানুষের বহুমাত্রিক সমস্যা সমাধানে তার সরাসরি ভূমিকা শক্তিশালী হবে এটা আমার প্রত্যাশা।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫৬:৫৫   ৫৮ বার পঠিত  |      







শিরোনাম থেকে আরও...


লালমোহনে তরমুজ চাষিদের থেকে ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল
সুজানগরে বারি-১৪ জাতের সরিষা চাষে মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা
চাটমোহরে এলাকাবাসী পেলো কাঠের সেতু
ময়মনসিংহ-২ আসনে ভোটে কারচুপির অভিযোগ, ব্যালট সংরক্ষণে আদালতের নির্দেশ



আর্কাইভ