ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বর্নাঢ্য র‍্যালি

কলাপাড়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বর্নাঢ্য র‍্যালি


কলাপাড়া (পটুয়াখালী ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫


 কলাপাড়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বর্নাঢ্য র‍্যালি

পটুয়াখালী: কলাপাড়ায় “মানবাধিকার আমাদের প্রতিদিনের অপরিহার্য” প্রতিপাদ্যকে সামনে রেখে ৭৭ তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বর্নাঢ্য র‍্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) সকাল দশটায় বাংলাদেশ মানবাধিকার কমিশন কলাপাড়া উপজেলা ও পৌর শাখা এর আয়োজন করে।

জাতিসংঘের একটি আহ্বান এবং মানবাধিকার দিবসের মূল বার্তা, যা বৈষম্যহীনভাবে সকলের অধিকার নিশ্চিত করতে ব্যক্তি, সম্প্রদায় ও বিশ্বকে একত্রিত করতে “মানবাধিকারের জন্য দাঁড়াও” লেখা সংবলিত ব্যানার হাতে র‍্যালিটি কলাপাড়া প্রেসক্লাব চত্বর থেকে শুরু হয়ে পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে একই স্থানে আলোচনা অনুষ্ঠানে মিলিত হয়।

এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন কলাপাড়া উপজেলা শাখার সভাপতি এ্যাডভোকেট আবুল হোসেন ও সাধারণ সম্পাদক তারেক আমান সুমন, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও পরিবেশ সংগঠক মেজবাহ উদ্দিন মাননু, উপজেলা প্রকল্প পরিচালক মোকছেদুল আলম এবং মানবাধিকার কর্মী ও আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ার ইয়াকুব খান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সকলের অধিকার সমান সুযোগ সুবিধা, প্রত্যেকটি মানুষ সমান সুযোগ সুবিধা পাবে তারই অধিকার নিয়ে আজকের এই আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করছি আমরা। পরিবেশ-প্রতিবেশ, জীববৈচিত্র রক্ষা করে যেন উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়। উন্নয়ন প্রকল্পের নামে পুনর্বাসন না করে আবাসনের ব্যবস্থা করে না দিয়ে কোন মানুষকেই যেন তাদের বসবাসের জায়গা থেকে উচ্ছেদ করা না হয়।

আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা করেন মানবাধিকার কর্মী নাওভাঙ্গা সালেহিয়া কামিল মাদরাসার প্রভাষক ইভান মাতুব্বর।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১০:২৬   ১৫৭ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয়
ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন
লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত
পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক
লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ



আর্কাইভ