ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
শিরোনাম
![]()
নোয়াখালী: জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) সিনিয়র যুগ্ম-মূখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেছেন, হাতিয়ার স্বার্থে দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপি-জামায়াত-এনসিপি-গণঅধিকারসহ যতো দল আছে এবং যারা হাতিয়াতে আছে তাদের সবাইকে বলছি আপনারা ঐক্যবদ্ধ হন। আর আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দ্বীপ হাতিয়াকে বাঁচায়। বুধবার সন্ধ্যায় নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের আফাজিয়া বাজারে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
মাসউদ বলেন, আমরা হাতিয়ার লোকজন সবাই ঐক্যবদ্ধ হয়ে এ দ্বীপকে ভূমিদস্যু থেকে বাঁচাবো, জলদস্যু থেকে বাঁচাবো, নদী ভাঙন থেকে বাঁচাবো। তাই আমি দল-মত নির্বিশেষে সকলকে আহবান করব আসেন আমরা সবাই মিলে যায়, সবাই ঐক্যবদ্ধ হয়ে হাতিয়াকে বদলায়। হাতিয়াকে বাঁচাতে হলে দলে দলে লড়াই করা যাবে না, মারামারি হানাহানি করা যাবে না। হাতিয়ার মানুষ যদি নিজেদের মধ্যে আরেকবার সংঘাতে জড়ায় তাহলে আর হাতিয়ার মানুষের মুক্তি মিলবে না।
তিনি আরও বলেন, আমি আজ এখানে কোনো নির্বাচনী জনসভা করতে আসিনি। যদিও আমাকে আমার দল থেকে নির্বাচন করার জন্য মনোনয়ন দিয়ে শাপলাকলি দেওয়া হয়েছে। কিন্তু আমি বলব হাতিয়ার মানুষ না চাইলে আমি নির্বাচনে অংশগ্রহণ করব না। হাতিয়ার মানুষ চাইলে আমি নির্বাচনে অংশগ্রহণ করবো। হাতিয়ার উন্নয়নের স্বার্থে আমরা কোন দলের বিরুদ্ধে বলবো না, তাই দলবল নির্বিশেষে আমরা সবাইকে নিয়ে নতুন একটি হাতিয়া গড়তে চাই।
এদিকে পথসভাকে কেন্দ্র করে দুপুর থেকে হাতিয়া দ্বীপের বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে আফাজিয়া বাজার নলচিরা ঘাটে আসতে থাকে লোকজন। পথসভায় এনসিপির কেন্দ্রীয় ও উপজেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:১৫:১০ ৫১ বার পঠিত | ● এনসিপি ● হাতিয়া ● হান্নান মাসউদ