![]()
নোয়াখালী: দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নে কীটনাশক খেয়ে প্রিয়া আক্তার (১৩) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেলের দিকে উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের মদিনা গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে মঙ্গলবার সন্ধ্যার দিকে একই গ্রামের নিজ বাড়িকে ধান খেতে ছিটানোর কীটনাশক খেয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে বুধবার দিবাগত তার ৩টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
প্রিয়া উপজেলার মদিনা গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রিয়া স্থানীয় মক্তবে আরবি পড়ত। কিন্ত সে ঠিকমত লেখাপড়া ও সংসারে কোন কাজকর্ম করত না। এ নিয়ে তাকে তার দাদি বকাঝকা করে। এতে অভিমানে মঙ্গলবার বিকেলে সে ঘরের দরজা বন্ধ করে ধান খেতে ছিটানো কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
হাতিয়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল বারী বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। কোন অভিযোগ না থাকায় মরদেহ ময়না তদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দাদির ওপর অভিমান করে ওই কিশোরী আত্মহত্যা করে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২২:০৩:৫০ ৪৯ বার পঠিত | ● কিশোরী ● মৃত্যু ● হাতিয়া