ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » দুমকিতে অটো-ট্রলি মুখামুখি সংঘর্ষ নিহত ১

দুমকিতে অটো-ট্রলি মুখামুখি সংঘর্ষ নিহত ১


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫


দুমকিতে অটো-ট্রলি মুখামুখি সংঘর্ষ নিহত ১

পটুয়াখালী: দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ট্রলি ভ্যান ও যাত্রীবাহী অটোর মুখোমুখি সংঘর্ষে সিয়াম (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে আমির হোসেনের রাস্তার মাথা এলাকার গ্রামীণ ব্যাংকসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম বাউফল উপজেলার বাবনীকাঠী এলাকার দেওয়ান বাড়ির বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী আমতলী উপজেলার আঠারো গাছিয়া ইউনিয়নের আবদুর রশিদ মৃধার ছেলে জানান, ‘মবিল নিতে দুমকী আসছিলাম। দেখি অটো গাড়িটা পানিতে উল্টে আছে। লোকজন ধরে ধরে যাত্রীদের তুলছিল। ড্রাইভারকে জিজ্ঞেস করা হয়, আর কেউ আছে কি না। ড্রাইভার জানায়, “আর কেউ নাই।” পরে পানি পরিষ্কার হলে এক নারী একজনের প্যান্ট দেখে চিৎকার দেন। আমি এলাকার না হওয়ায় ড্রাইভারকে চিনতে পারিনি।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘একটি যাত্রীবাহী অটোর সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই টমটমের মুখোমুখি সংঘর্ষে অটোটি রাস্তা থেকে ছিটকে পাশের পুকুরে পড়ে যায়। এতে কয়েকজন যাত্রী আহত হন। গুরুতর আহত সিয়ামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এন/আর

বাংলাদেশ সময়: ২২:০৭:৩৪   ১৬৫ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ