ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » অবরুদ্ধ সিভিল সার্জন ‘গরিবের ডাক্তার’ আলমগীরের বদলী বাতিল ও স্বাস্থ্য কর্মকর্তা বুলবুলের অপসারণ দাবিতে মানববন্ধন

অবরুদ্ধ সিভিল সার্জন ‘গরিবের ডাক্তার’ আলমগীরের বদলী বাতিল ও স্বাস্থ্য কর্মকর্তা বুলবুলের অপসারণ দাবিতে মানববন্ধন


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫


গরিবের ডাক্তার’ আলমগীরের বদলী বাতিল ও স্বাস্থ্য  কর্মকর্তা বুলবুলের অপসারণ দাবিতে মানববন্ধন
পাবনা: চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত গরীবের ডাক্তার হিসেবে পরিচিত আলমগীর হোসেনের বদলী বাতিল করে বর্তমান কর্মস্থলে বহাল রাখার দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ মানুষ।

একইসঙ্গে নানা অনিয়ম, চিকিৎসা বাণিজ্য এবং রোগী হয়রানির অভিযোগে চাটমোহর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওমর ফারুক বুলবুলকে অপসারণের দাবি জানিয়েছেন তারা।

এ সময় দাপ্তরিক কাজে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা পাবনার সিভিল সার্জনকে অবরুদ্ধ করে রাখেন বিক্ষোভকারীরা।

বুধবার (১০ ডিসেম্বর) সকাল দশটায় চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সচেতন নাগরিক সমাজ, চাটমোহরের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেনীপেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য দেন, আসাদুজ্জামান লেবু, মোতালেব হোসেন, জামায়াত নেতা শহিদুল্লাহ মাস্টার, তানভীর জুয়েল লিখন, শাহীন হোসেন, ফুলচাঁদ হোসেন, ছাত্র সমন্বয়ক হাসানুজ্জামান সবুজ, ফয়সাল কবীর, সাজেদুর রহমান সেজান, ইমরান হোসেন, হাসিনুর রহমান, জান্নাতুন নাঈম জুঁই সহ অনেকে।

বক্তারা অভিযোগ করেন, হাসপাতালে জরুরি রোগীরা যথাযথ চিকিৎসা না পেয়ে পাবনা সদর হাসপাতাল বা রাজশাহী মেডিকেলে পাঠানো হয়। ভর্তি রোগীরাও সঠিক সেবা পাচ্ছেন না। এ ছাড়া হাসপাতালের অভ্যন্তরে দুর্নীতি, চিকিৎসা বাণিজ্য ও প্রশাসনিক স্বেচ্ছাচারিতা এখন নিয়মিত চিত্র হয়ে উঠেছে।

বক্তারা বলেন, ডা. আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে গরিব ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা দিয়ে আসছিলেন। তিনি অপ্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা লিখতেন না এবং কোনো কমিশনভিত্তিক সিন্ডিকেটের সঙ্গে যুক্ত ছিলেন না। যেকারণে তিনি গরীবের ডাক্তার হিসেবে সুনাম ছড়িয়ে পড়ে। তাঁর এই মানবিক আচরণ ও সততা হাসপাতালের কিছু চিকিৎসক ও টেস্ট সিন্ডিকেটের স্বার্থে বাধা হয়ে দাঁড়ায়। সেই কারণে তাঁকে মাত্র এক বছরের মাথায় দু’দিন আগে সুজানগর হাসপাতালে বদলি করা হয়েছে।

বক্তারা আরো বলেন, এসবের পেছনে কলকাঠি নাড়ছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ওমর ফারুক বুলবুল। তিনি দীর্ঘদিন যাবত এই হাসপাতালে থাকায় সিন্ডিকেট গড়ে তুলেছেন। তার মনমতো না চললে তাকে বিভিন্নভাবে হেনস্তা করেন। নানা অনিয়ম দুর্নীতির স্বর্গরাজ্য গড়ে তুলেছেন তিনি। তার কারণে ভাল কোনো চিকিৎসক এখানে বেশিদিন থাকতে পারেন না।

তিনি পাবনা জেলা আওয়ামী লীগের এক নেতার আত্মীয় পরিচয় দিয়ে সবসময় ক্ষমতার প্রভাব খাটিয়ে চলেন। আওয়ামী লীগ সরকার পতনের পরও তিনি তার ক্ষমতার প্রভাব খাটিয়ে চলছেন। তাই অবিলম্বে গরীবের ডাক্তার আলমগীর হোসেনের বদলী বাতিল করে বর্তমান কর্মস্থলে বহাল রাখতে হবে এবং দুর্নীতিবাজ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ওমর ফারুক বুলবুল কে চাটমোহর থেকে অপসারণ করার দাবি জানান বিক্ষোভকারীরা।

আগে থেকে বিক্ষোভ আন্দোলনের খবর পেয়ে অবস্থা বেগতিক দেখে এদিন হাসপাতাল থেকে সটকে পড়েন ডা. ওমর ফারুক বুলবুল। আর দাপ্তরিক কাজে চাটমোহরে হাসপাতালে যান পাবনার সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ। এক পর্যায়ে স্বাস্থ্য কর্মকর্তার কক্ষে বসে থাকা সিভিল সার্জন ক্ষুব্ধ ছাত্রজনতার তোপের মুখে পড়েন।

বিক্ষোভকারীদের দাবির মুখে সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ তাদের আশ^স্ত করেন, ‘তিন কার্যদিবসের মধ্যে ডা. আলমগীর হোসেন কে চাটমোহর হাসপাতাল ফেরানো হবে। এছাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ওমর ফারুক বুলবুলের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট লিখিত প্রতিবেদন পাঠানো হবে এবং তিনি আপাতত চাটমোহর হাসপাতালে প্রবেশ করতে পারবেন না।’

এ বিষয়ে চাটমোহর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওমর ফারুক বুলবুল বলেন, ‘সকালে আমি হাসপাতালে ছিলাম না। বিকেলে ডিউটি ছিল আমার। ওই সময় না থাকার কারণে আসলে কি হয়েছে আমি তেমন কিছু জানি না। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ বলা হয়েছে তা সঠিক নয়। ডা. আলমগীরকে বদলীর বিষয়ের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমার যেটা দায়িত্ব আমি সেটা পালন করি।’

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:১৪:২৪   ৮৪ বার পঠিত  |   







রাজশাহী থেকে আরও...


সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী
বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন
ঐতিহ্যবাহী তারাবাড়িয়া পশুর হাটে জমে উঠেছে কোরবানির বেচাকেনা
১৯ মে শুরু হচ্ছে ‘ভূমিসেবা মেলা
চাটমোহরে বিএমডিএ চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিনকে সংবর্ধনা



আর্কাইভ