ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে বিএমডিএ চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিনকে সংবর্ধনা

চাটমোহরে বিএমডিএ চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিনকে সংবর্ধনা


শামীম হাসান মিলন,চাটমোহর (পাবনা )
প্রকাশ: শনিবার, ১৬ মে ২০২৬


 চাটমোহরে বিএমডিএ চেয়ারম্যান  কৃষিবিদ হাসান জাফির তুহিনকে সংবর্ধনা

পাবনা: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান, জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি ও পাবনা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাকারী কৃষিবিদ হাসান জাফির তুহিনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে|

শুক্রবার (১৫ মে) সন্ধ্যায় চাটমোহর পৌর সদরের বালুচর খেলার মাঠে চাটমোহর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠণ এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে|

অনুষ্ঠানে বিএমডিএ চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন ছাড়াও বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা|

এসময় ফরিদপুর উপজেলা বিএনপির নেতা জহুরুল ইসলাম বকুল, চাটমোহর পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ,সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ জিয়ারুল হক সিন্টু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আঃ রহিম কালু, বিএনপি নেতা ভিপি সেলিম রেজা, অধ্যক্ষ মাহমুদুল আলম, রবিউল করিম তারেক, স ম আতাউর রহমান তোতা, গোলাম মওলা, লিখণ বিশ^াস, ছাত্রদল নেতা ফুলচাঁদ হোসেন শামীম, শ্রমিকদল নেতা মোন্তাজ আহমেদসহ চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠণের নেতা-কর্মী উপস্থিত ছিলেন|

কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে যে দায়িত্ব দিয়েছেন, তা সততার সাথে পালন করবো| উত্তরাঞ্চলের ১৬টি জেলার দায়িত্বে আমি, কিন্তু পাবনা-৩ এলাকায় ইনশাল্ললাহ বেশি কাজ করা হবে| আমি ও রুমা মিলে বিএনপিকে সংগঠিত করবো| সব সময় আপনাদের পাশে থাকবো| তিনি আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন, বিএনপির কোন নেতা-কর্মী মাদকদ্রব্যের সাথে জড়িত হতে পারবেনা, কোন সন্ত্রাসী কর্মকান্ড করতে পারবেনা| অনুষ্ঠানে কৃষিবিদ হাসান জাফির তুহিনকে তিন উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠণের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়|

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৩:৩৬   ১১৩ বার পঠিত  | ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ