ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পিরোজপুরের অগ্নিকাণ্ডে ১৭ দোকান ভস্মীভূত, ১৫ কোটি টাকার ক্ষতি

পিরোজপুরের অগ্নিকাণ্ডে ১৭ দোকান ভস্মীভূত, ১৫ কোটি টাকার ক্ষতি


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: শনিবার, ১৬ মে ২০২৬


পিরোজপুরের অগ্নিকাণ্ডে ১৭ দোকান ভস্মীভূত, ১৫ কোটি টাকার ক্ষতি

পিরোজপুর: নেছারাবাদ উপজেলার ঐতিহ্যবাহী মিয়ারহাট বন্দরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডেরঘটনা ঘটেছে। শুক্রবার (১৫ মে) রাত ১০ টার দিকে সূত্রপাত হওয়া মৎস্য এই আগুনে শিকারের সরঞ্জাম, কীটনাশক, সার ও মুদি মালামালের ১৭টি বড় দোকান এবং একটি দোতলা ভবন সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে বন্দরের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নেছারাবাদ ইউনিটের দুটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। স্থানীয় ব্যবসায়ী, সাধারণ মানুষ এবং নেছারাবাদ থানা পুলিশের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় সাড়ে ৪ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে ১৭টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

ব্যবসায়ীদের আর্তনাদ অগ্নিকাণ্ডে সব হারানো সুতা-রশির ব্যবসায়ী বশির হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার জীবনের সব সঞ্চয় এই দোকানে ছিল। চোখের সামনে মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে গেল। এখন পরিবার নিয়ে কীভাবে বাঁচব, তা বুঝতে পারছি না।”

কীটনাশক ও সার ব্যবসায়ী রিয়াদ কাজী আক্ষেপ করে বলেন, “আমরা দীর্ঘদিন ধরে ঝুঁকির মধ্যে ব্যবসা করছি। আগুন লাগার পর কিছুই বের করার সুযোগ পাইনি। কোটি টাকার মালামাল শেষ। আমাদের জন্য দ্রুত সরকারি সহযোগিতা প্রয়োজন।”

তদন্তে ফায়ার সার্ভিস ও প্রশাসনের আশ্বাস বরিশাল বিভাগীয় ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিম জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা কীটনাশকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। দাহ্য পদার্থ বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পূর্ণাঙ্গ তদন্তের পর প্রকৃত কারণ ও ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।”

নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দত্ত ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, “ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে তাদের সর্বোচ্চ সহযোগিতা করা হবে। ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে বন্দরে স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পরিকল্পনা রয়েছে।”

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪১:০৩   ২৩ বার পঠিত  |   







বরিশাল থেকে আরও...


বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন
কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
কাউখালীতে মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ



আর্কাইভ