![]()
ঝালকাঠি: কাঁঠালিয়ায় অসহায় হতদরিদ্র শীতার্ত এক হাজার মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা ১১টায় বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন কচুয়া রুবেল সমাজ কণ্যাণ যুব ও ক্রিড়া সংঘের আয়োজনে কচুয়া বাজারের সংগঠনের সামনে এ কম্বল বিতরণ করা হয়। বিতরণ সভায় সভাপতিত্ব করেন কচুয়া রুবেল সমাজ কণ্যাণ যুব ও ক্রিড়া সংঘের সভাপতি মো.আতিকুর রহমান রুবেল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১২৫ ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনে বিএনপির দলীয় প্রার্থী ও বিএনপি কেন্দ্রিয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। বিশেষ অতিথি ছিলেন ডিবিকেপি কমিউনিটি হাসপাতালের চেয়ারম্যান লায়ন এম.এ খালেক ও রুবেল সমাজ কণ্যাণ যুব ও ক্রিড়া সংঘের উপদেষ্ঠা সালমান খান বিপ্লব।
সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক জাকির হোসেন খান ও সিদ্দিকুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। সংগঠনের সভাপতি আতিকুর রহমান রুবেল জানান, প্রকৃত দুস্থ অসহায় শীর্তাতদের তালিকা করে তাদের কম্বল দেওয়া হয়েছে।
এন/ এন
বাংলাদেশ সময়: ২০:১৭:৪৬ ৪০ বার পঠিত | ● কাঁঠালিয়া ● বিতরণ ● শীতবস্ত্র কম্বল