ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » নবীনগরে দূর্বৃত্তদের ছোঁড়া গুলিতে যুবক আহত

নবীনগরে দূর্বৃত্তদের ছোঁড়া গুলিতে যুবক আহত


মাহাবুব আলম লিটন,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫


নবীনগরে দূর্বৃত্তদের ছোঁড়া গুলিতে যুবক আহত

ব্রাহ্মণবাড়িয়া: নবীনগর পৌরসভা আদালত পাড়ায় এক যুবক গুলিবিদ্ধ হয়েছে। শুক্রবার (১২/১২) সন্ধ্যায় আনুমানিক ৭টার দিকে আদালত পাড়ার কালীবাড়ি মোড়ে এই ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধ যুবকের নাম মোঃ রাব্বি (২১) পিতা মোঃ হেলাল মিয়া তার গ্রামের বাড়ি উপজেলা শাহবাজপুর গ্রামে। বর্তমানে তারা পৌর সদর মাঝিকাড়া এলাকায় ভাড়া বাড়িতে থাকে। নবীনগর হাসপাতাল থেকে তাকে কুমিল্লার মেডিকেল হাসপাতালে রেফার করা হয়।
স্থানীয় প্রত্যক্ষদর্শী মোঃ বিল্লাল হোসেন জানান, আমরা রাস্তার পাশে চায়ের দোকানে চা খাচ্ছিলাম হঠাৎ তিন রাউন্ড গুলি শব্দ শোনা যায়,বের হয়ে দেখি লম্বা করে এক যুবক পিস্তল হাতে দৌড়ে চলে যাচ্ছে। গুলিবিদ্ধ রাব্বিকে সাথে সাথে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। পিস্তল হাতে যুবককে কেউ চিনতে পারেনি। তাৎক্ষণিকভাবে গুলির কারণ জানা যায়নি। রাব্বির সাথে কথা বলা যায়নি, তাকে দ্রুত কুমিল্লার রেফার করা হয়েছে।
স্থানীয় কিছু সূত্র জানায়,পৌরসভার জমিদার বাড়ি সংলগ্ন বালুরচরে মাঠে একটি মারামারির ঘটনার শালিশ চলছিল। সেই সালিশে রাব্বি তার বন্ধু-বান্ধবরা উপস্থিত ছিলেন।শালিশ শেষে বাড়ি ফেরার পথে কালিবাড়ি মোড়ে রাব্বিকে গুলি ছুড়ে পালিয়ে যায়।
নবীনগর হাসপাতালে ডাক্তার অংকন রায় জানায়, যুবকের বুকের বাম পাশের পাজরে এটা ছিদ্র দেখা যায়।প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে কুমিল্লা রেফার করা হয়েছে।

নবীনগর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানায়,ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে,প্রাথমিক তদন্ত চলছে, আশেপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪৯:০৯   ৪২৫ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ