![]()
পাবনা: চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ ছাইকোলা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান নুরুকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নুরুকে গ্রেপ্তার করে। তিনি চর ছাইকোলা গ্রামের মৃত ওমর আলীর ছেলে।
অপরদিকে পৃথক অভিযান চালিয়ে একই দিন সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ছাইকোলা ইউনিয়ন শ্রমিক লীগ সভাপতি মো. জোয়াদ হোসেনকে গ্রেফতার করে পুলিশ। তিনি ওই ইউনিয়নের দীঘল গ্রামের মো. আক্কাস আলীর ছেলে।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ মো. গোলাম সরওয়ার হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চাটমোহর থানায় বিস্ফোরক মামলা রয়েছে।
আসামিদের রোববার (১৪ ডিসেম্বর) পাবনা জেল হাজতে প্রেরণ করা হবে।
এ/ আর
বাংলাদেশ সময়: ১৭:০০:১৯ ৪৫ বার পঠিত | ● আওয়ামীলীগ নেতা ● গ্রেপ্তার ● চেয়ারম্যান ● সাবেক ইউপি