ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » রাজশাহীতে মন্দির ঢুকে পুরোহিতকে মারধর

রাজশাহীতে মন্দির ঢুকে পুরোহিতকে মারধর


রাজশাহী ব্যুরো
প্রকাশ: রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫


রাজশাহীতে মন্দির ঢুকে পুরোহিতকে মারধর

রাজশাহী: মহানগরীর পঞ্চবটী মহাশ্মশানের বাঁশ দিতে অস্বীকৃতি জানানোয় মন্দিরের পুরোহিত সাগর কুমার রায়কে মারধর করেছেন স্থানীয় এক বখাটে যুবক।শনিবার বেলা ১২টায় নগরীর পঞ্চবটী মহাশ্মশান মন্দির কমপ্লেক্সের অভ্যন্তরে ঘটনাটি ঘটে।

মন্দিরের পুরোহিত জানান, স্থানীয় বখাটে যুবক আলিফ আলী মন্দির কমপ্লেক্সে ঢুকে মন্দিরের পুরোহিতের কাছে কবুতরের মাচা তৈরির জন্য বাঁশ দাবি করে। পুরোহিত মন্দিরের বাঁশ দিতে অস্বীকৃতি জানালে সেখানে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়।

এর একপর্যায়ে পুরোহিতকে চড়-থাপ্পর দিতে থাকে ওই যুবক। ঘটনার সময়কার একটি সিসি টিভি ফুটেজে দেখা যায়, শ্মশানের চিতাঘরে ওই যুবক লাশ পোড়ানোর বাঁশ নিতে আসলে সেখানে বাকবিতন্ডায় জড়ায় পুরোহিত ওই যুবক।

একপর্যায়ে পুরোহিত বাইরে বেরিয়ে এসে চলে যেতে লাগলে তাকে চড়-থাপ্পর দিতে থাকে ওই যুবক।

এ বিষয়ে জানতে চাইলে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, পুরোহিত ও হামলাকারী যুবক পূর্ব-পরিচিত৷ পুরোহিতের পক্ষ থেকে থানায় অভিযোগ জানানো হয়েছে৷ তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৬:৫৪:৪৭   ২৫৭ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● সিরাজগঞ্জ বিএনপি কার্যালয়ে ছাত্রলীগের ব্যানার, বিএনপির দাবি ‘চোরের কারবার’
● নাটোরে ঢাকা-পঞ্চগড় রেললাইনে আগুন দেওয়ার অভিযোগ
● সুজানগরে ভুয়া চক্ষু চিকিৎসকসহ দুজনের ৪ মাসের কারাদণ্ড
● আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ
● সুজানগরে চার ফসলের আবাদ বাড়াতে বিনামূল্যে বীজ-সার বিতরণ



আর্কাইভ