ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় সম্প্রীতি রক্ষায় শপথ

কাঁঠালিয়ায় সম্প্রীতি রক্ষায় শপথ


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫


কাঁঠালিয়ায় সম্প্রীতি রক্ষায় শপথ

ঝালকাঠি:
কাঁঠালিয়ায় সম্প্রীতির কাঁঠালিয়া বাস্তবতা ও করণীয় শীর্ষক সংলাপে সম্প্রীতি রক্ষায় শপথ নিলেন গ্রহনকারিরা। উপজেলা পিস ফ্যাসিলেটর গ্রুপ (পিএফজি) আয়োজনে আজ শনিবার (১৩ নভেম্বর) সম্প্রীতির কাঁঠালিয়া বাস্তবতা ও করণীয় শীর্ষক আন্তঃ ধর্মীয় সংলাপ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সংলাপ শেষে সম্প্রীতি রক্ষায় অংশগ্রহনকারিরা শপথ করেন।
এতে সভাপতিত্ব করেন দ্য-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, পিস এ্যাম্বসেডর নেটওয়ার্ক বরিশাল অঞ্চলের কো-অর্ডিনেটর ও উপজেলা সুজনের সম্পাদক সাংবাদিক ফারুক হোসেন খান।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সুজনের সভাপতি ও শহীদ রাজা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবদুল হালিম।
বিশেষ অতিথি ছিলেন সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রী কলেজের প্রভাষক মো.আব্দুস সালাম, উপজেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি গৌতম চন্দ্র মন্ডল, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক খগেন্দ্র ভূষণ দাস, কাঠালিয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মো.আবদুল মন্নান, কাঠালিয়া সদর উপস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ও ধর্মীয় নেতা ডা. সোহাগ মজুমদার, উপজেলা ইমাম ও মোয়াজ্জেম কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আনিসুর রহমান, উপজেলা পিএফরি সদস্য মো. মনিরুজ্জামান মুকুল গোলদার।
সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, দ্য-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, বরিশাল অঞ্চলের ফিল্ড কো-অডিনেটর মো.হাদিউজ্জামান, জেলা কো-অডিনেটর জাকির হোসেন, পিএফজি সদস্য ও নারী নেত্রী ইসরাত জাহান রুমা এ্যাডভোকেট জাহিদ হোসেন মল্লিক, মোস্তাফিজুর রহমান মারুফ, মো.হাসিব ভূট্টো, হিন্দু বিবাহ রেজিষ্টার সমরেশ মন্ডল উপজেলা কেন্দ্রিয় সেবাআশ্রমের সাধারণ সম্পাদক পিএফজি সদস্য ও সাবেক ইউপি মেম্বর তপন চন্দ্র হাওলাদার, সাংবাদিক মো.শাহজামাল, ধর্মীয় নেতা শংকর চন্দ্র মাস্টার ও চিশতিয়া দরবার শরীফের খাদেম মো. মেহেদী হাসান, প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:২৪:২২   ২৪৫ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ