ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » রংপুর » শান্তির মিশনে গিয়ে লাশ হয়ে ফিরলেন সেনা সদস্য মমিনুন ইসলাম

শান্তির মিশনে গিয়ে লাশ হয়ে ফিরলেন সেনা সদস্য মমিনুন ইসলাম


উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫


 শান্তির মিশনে গিয়ে লাশ হয়ে ফিরলেন সেনা সদস্য মমিনুন ইসলাম

কুড়িগ্রাম:  সুদানের শান্তির মিশনে যোগ দিয়ে লাশ হয়ে ফিরলেন সৈনিক মমিনুন ইসলাম। ভেঙ্গে গেল মধ্যবৃত্ত পরিবারের স্বপ্ন। তার মৃত্যুর খবরে পরিবারসহ ওই গ্রামে চলছে শোকের মাতম। শনিবার রাতে তার পরিবারকে সেনা দপ্তর থেকে জানানো হয় এ খবর।
উপজেলার উত্তর পান্ডুল গ্রামের কৃষক আব্দুল করিমের বড় ছেলে মমিনুল ইসলাম এসএসসি পাশ করে ১৭ বছর আগে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক হিসাবে যোগ দেন। চলতি বছরে নভেম্বর মাসে মমিনুল ইসলাম জাতিসংঘ শান্তি মিশনে যান সুদানে বলে মমিনুলের ভাতিজা বউ রোকসানা বেগম জানান। তার এক বছরের মাথায় ঘটল এ দুর্ঘটনা। তারা দুই ভাই এক বোন। মমিনুল ইসলাম সবার বড়।
এ খবরে তার বাবা আব্দুল করিম মা মনোয়ারা বেগম ও স্ত্রী মুন্নি বেগম, শোকে কাতর বার বার অজ্ঞান হচ্ছে। দুই মেয়ে মাঈসা জাহান মিমি (১৪) ও মোনতাসিনা মারিয়া মনি(৬)। অবুঝ দুই মেয়ের কাঁন্নায় এলাকার বাতাস জেন ভারি হয়ে আসছে। মমিনুলের মৃত্যুর খবরে পুরো এলাকায় নেমেছে শোকের ছায়া।
পরিবারের দাবী তাড়াতাড়ী তাদের ছেলের মরদেহ আনার দাবী করেছেন।স্বজন ও এলাকাবাসি দেশে গর্বিত এই সেনার মরদেহ দেখার আকুতি জানিয়েছেন ।

মমিনুলের বাল্য বন্ধু মো. মাঈদুল ইসলাম বলেন, কয়েক দিন আগে ফোনে তার সাথে কথা হয়। দেশে ফিরে কি করবে। অনেক স্বপ্নের কথা সে জানায়। কিন্তু নিঠুর পৃথিবী তার স্বপ্ন কেড়ে নিল।

এন/ এন

বাংলাদেশ সময়: ১৯:৪৩:০০   ১৬১ বার পঠিত  |