ঢাকা বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
![]()
পাবানা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও পাবনা-৫ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন,বিএনপি’র সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে ঘরে ঘরে গিয়ে ধানের শীষের ভোট চাইতে হবে ।
আমরা সবাই ধানের শীষের লোক সকল বেদাভেদ ভুলে ধানের শীষকে বিজয়ী করতে হবে। ধানের শীষ বিজয়ী হলে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবে আগামীতে প্রধানমন্ত্রী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে জনগনের কাছে ধানের শীষে ভোট চাইতে হবে ।
পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের ৭,৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে শনিবার রাতে স্থানীয় আড়িয়া গোহাইলবাড়ীতে চরতারাপুর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রহমত আলী শেখের সভাপতিত্বে ও ইউনিয়ন নিবার্চন পরিচালনা কমিটির সদস্য সচিব নায়েব আলী শেখের সঞ্চালনায় অনুষ্ঠিত নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেছেন, শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে গড়া বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দিলে সরকার গঠনের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান হবে আগামীতে প্রধানমন্ত্রী।
বিএনপির চেয়ারপার্সন, ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী , মা মাটি মানুষের আস্থার প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া হাসপাতাল বেডে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি রয়েছেন তার জন্য সকলের কাছে ও দেশবাসীর কাছে দোয়া চান । সেই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান এর জন্য দোয়া চান তিনি । জাতীয়তাবাদী শক্তির দুই শীর্ষ নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের ত্যাগ ও নেতৃত্বের গুরুত্ব তুলে ধরে শিমুল বিশ্বাস বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি তিনবার দেশ পরিচালনা করেছে; অভিজ্ঞতার নিরিখে রাষ্ট্র পরিচালনার যোগ্য দল বিএনপিই। দুঃস্থ, নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবারগুলো রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সরকারি সুবিধার আওতায় আসতে হবে। তারেক রহমানের এই উদার ও জনকল্যাণমুখী মানসিকতা জাতীয়তাবাদী রাজনীতির মূল ভিত্তি। তারেক রহমান কৃষক ও কৃষিকার্ড নিয়েও গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেছেন।
শিমুল বিশ্বাস বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক ত্যাগ আমাদের পথ দেখায়। ব্যক্তির চাইতে দল এবং দলের চাইতে দেশ বড় এই নীতিকে সামনে রেখে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত ইনশআল্লাহ। স্বাধীনতা, গণতন্ত্র ও মানবাধিকারের প্রতীক ধানের শীষে ভোট দিয়ে আবারও বিএনপিকে ক্ষমতায় আনতে হবে উল্লেখ করে তিনি এখন থেকেই ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে দলকে তৃণমূল পর্যন্ত সুসংগঠিত করে জনগণের দ্বারে দ্বারে গিয়ে গণজোয়ার সৃষ্টির জন্য নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
প্রধান বক্তা ছিলেন পাবনা সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল, বিশেষ বক্তার বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ওহিদুর রহমান মাস্টার, বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সভাপতি মাহাতাব বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ.কে.এম মূসা, জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আনিছুল হক বাবু, সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ, জেলা যুবদলের সাবেক নেতা আবু ওবাইদা শেখ তুহিন, সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম,পাবনা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লালু, পাবনা জেলা যুবদলের সদস্য সচিব মনির হোসেন, ফরহাদ জোয়াদ্দার, অধ্যাপক ইসমাইল হোসেন, পাবনা সদর উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল বারেক মৃধা, সুজানগর পৌর যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আলী আকবর শেখ, সুজানগর পৌর কৃষকদলের আহ্বায়ক আব্দুল মালেক বিশ্বাস, চরতারাপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মারুফ, সদস্য সচিব আব্দুস সালাম প্রামানিক।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:৩৪:৪০ ৫১ বার পঠিত | ● বিএনপি ● শিমুল বিশ্বাস ● সুজানগর