ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » আগৈলঝাড়ায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ সভাপতি গ্রেফতার

আগৈলঝাড়ায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ সভাপতি গ্রেফতার


আজকের রূপান্তর ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫


 আগৈলঝাড়ায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ সভাপতি গ্রেফতার
বরিশাল: আগৈলঝাড়ায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ সভাপতিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতকে গতকাল বুধবার সকালে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার বাকাল ইউনিয়নের আমবাড়ি গ্রামের মৃত. যতীশ চন্দ্র বৈষ্ণেবের ছেলে বাকাল ইউনিয়ন যুবলীগ সভাপতি ও ৪ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নয়ন বৈষ্ণব ভোলাকে নিজ বাড়ি থেকে এসআই আব্দুল্লাহ আল মামুন গ্রেফতার করে।

বুধবার সকালে গ্রেফতারকৃত ব্যক্তিকে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদের মটরসাইকেল ভাংচুর ও ছিনতাইয়ের ঘটনায় ২০২৫ সালে ১২ জানুয়ারী রাতুল ইসলাম শাহেদ বাদী হয়ে আগৈলঝাড়ায় থানায় মামলা করেন, যার নং-৫। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে নয়ন বৈষ্ণব ভোলাকে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।
এব্যাপারে আগৈলঝাড়া থানার এসআই আব্দুল্লাহ আল মামুন বলেন, পুলিশ বিশেষ অভিযান চালিয়ে যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতকে গতকাল বুধবার সকালে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪০:৩১   ৭১ বার পঠিত  |