ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » দুমকিতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

দুমকিতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫


 দুমকিতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন
পটুয়াখালী: দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের মধ্য ঝাটরা নিবাসী বীর মুক্তিযোদ্ধা ও আঙ্গারিয়া ইউনিয়ন বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ গোলাম রাজ্জাক খানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টায় নিজ বাড়ি মধ্য ঝাটরা খান বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়।
দুমকি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ ফরিদা সুলতানা রাষ্ট্রে পক্ষে সালাম গ্রহণ করেন। এসময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের কফিনে পুস্পস্তবক অর্পণ করা হয়।

দুমকি থানার এসআই আই মোঃ সজিব হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার দেন। এসময় বিউগলের করুন সুর বাজানো হয় এবং পরে এক মিনিট নীরবতা পালন করে এক‌ই স্হানে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুম বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম রাজ্জাক খান ৭২ বছর বয়সে গতকাল মঙ্গলবার রাত ৮টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজার নামাজে দুমকি উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩২:৪৭   ২২১ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ